ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চিৎকার শুনে ছিনতাইকারীকে দৌড়ে ধরলেন সার্জেন্ট, সোনার চেইন উদ্ধার চিৎকার শুনে ছিনতাইকারীকে দৌড়ে ধরলেন সার্জেন্ট, সোনার চেইন উদ্ধার ড. ইউনূসের সফর বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক আরও জোরদার করবে ৫ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম শান্তি প্রতিষ্ঠায় দরকার আল্লাহর আইন ও সৎ লোকের শাসন : সৈয়দ রেজাউল করীম দেশের প্রতি মানুষের ভালোবাসার প্রমাণ জুলাই বিপ্লব : জ্বালানি সচিব ফিলিস্তিন জিন্দাবাদ’ স্লোগানে মুখর বায়তুল মোকাররম এলাকা শুল্ক আরোপ নিয়ে দেশে দেশে টানাপোড়েন, অটল অবস্থানে ট্রাম্প সাংবাদিকতার স্বাধীনতায় সংবিধান ও আইন সংশোধনের সুপারিশ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা ও আইনের বিষয়ে যে সুপারিশ করেছে কমিশন

কোলেস্টেরল কমায় পেয়ারা

অনলাইন রিপোর্ট॥
কোলেস্টেরল কমানোর ক্ষেত্রে দারুণ কার্যকরী পেয়ারা। শরীরে কোলেস্টেরল লেভেল বাড়লে বহু রোগ উঁকি মারে। এই পরিস্থিতিতে হার্টের অসুখ হতে পারে, বাড়ে হৃদরোগের ঝুঁকিও। এছাড়া নানা জটিলতা অগোচরে শরীরে বাসা বাধতে পারে। তাই খাবারে কিছু পরিবর্তন দরকার। যেমন প্রতিদিন একটা পেয়ারা খেলে কোলেস্টেরল কমে। কমে হৃদরোগের ঝুঁকিও।

কোলেস্টেরল কী? কোলেস্টেরল হলো মোম জাতীয় পদার্থ। এই পদার্থ কিছু খাবার থেকে শরীরে তৈরি হয়। এছাড়া লিভারও এই পদার্থ তৈরি করে। মানুষের কিছু ভুলই কোলেস্টেরল বাড়ার কারণ। রক্তনালীতে জমতে থাকে এই পদার্থ। নিয়মিত পেয়ারা খেলে কমে যায় এই পদার্থ। শীতকালে বাজারে প্রচুর পরিমাণে পেয়ারা পাওয়া যায়, দামও তুলনামূলক কম থাকে। তাই প্রতিটি মানুষই এই ফলটি কিনে খেতে পারেন। পেয়ারা খেলে শরীরে কোলেস্টেরল অনেকটাই কমে। আসলে ফাইবার রিচ ডায়েট যেমন ওটস, ফল, সবজি ওজন কমাতে সাহায্য করে। ঠিক তেমনই ফলও পারে খারাপ কোলেস্টেরল কমাতে।

বিশেষ করে পেয়ারাতে রয়েছে অনেকটা পরিমাণে ফাইবার। এই ফাইবার কিন্তু লিপিড নিয়ন্ত্রণ করে ফেলতে পারে। তাই নিয়মিত পেয়ারা খেতে হবে। একদিন খেলাম, আর ১০ দিন বন্ধ- এই কৌশলে লাভ মিলবে না। একমাত্র প্রতিদিন খেলেই ফলাফল মিলবে।

একটি গবেষণায় দেখা যায়,গবেষণায় অংশগ্রহণকারীরা ১২ সপ্তাহ ধরে পেয়ারা খেয়েছেন। দেখা গেছে, টোটাল কোলেস্টেরল প্রায় ৯.৯ শতাংশ, ট্রাইগ্লিসারাইডস ৭.৭ শতাংশ এবং প্রেশার ৯ থেকে ৮ এমএম এইচজি কমছে। এছাড়া ভালো কোলেস্টেরল বা এইচডিএল বাড়ছে প্রায় ৮ শতাংশ। ফলে হার্ট সুরক্ষিত থাকছে। বহু সমস্যার সমাধান হয়েছে দ্রুত গতিতে। তাই এই বিষয়টি মাথায় রাখুন।

পেয়ারার বহু পুষ্টিগুণ রয়েছে। এই খাবারে ভিটামিন এ, ভিটামিন সি, নিয়াসিন, থিয়ামিন, রাইবোফ্ল্যাভিন, ক্যারোটিন, লাইকোপেন এবং মিনারেল যেমন ক্যালশিয়াম, ফসফরাস, আয়রন থাকে। এর মাধ্যমে ভালো থাকে শরীর। তাই এই বিষয়টি মাথায় রাখার চেষ্টা করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয়

চিৎকার শুনে ছিনতাইকারীকে দৌড়ে ধরলেন সার্জেন্ট, সোনার চেইন উদ্ধার

কোলেস্টেরল কমায় পেয়ারা

প্রকাশিত : ০৩:২৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২