সংবাদ শিরোনাম :
উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান শিল্পায়নে নতুন মাইলফলক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার  মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, নতুন উচ্চতায় ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা

দুপুর ১টা ৫০ মিনিটে সাবিনাদের বরণের অপেক্ষায় বাংলাদেশ

সাবিনাদের ট্রফি বরণের জন্য প্রস্তুত বাংলাদেশ

অনলাইন ডেস্ক ॥ আর মাত্র কয়েক ঘণ্টা। দুপুর ১টা ৫০ মিনিটে দেশের মাটিতে পা রাখবেন দক্ষিণ এশিয়া জয় করা বাংলাদেশের মেয়েরা। এমন বহুবার মেয়েরা বিদেশ থেকে ঘরে ফিরেছে। কিন্তু এবারের ফেরাটা অন্যরকম। পুরো দেশের মানুষ তাদের আসার অপেক্ষায়। এবার মেয়েদের হাতে থাকবে সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি। দুই দিন আগে যে ট্রফি জয় করেছে নেপালকে হারিয়ে।

কাঠমান্ডু থেকে ঢাকা বিমানে এক ঘণ্টার পথ। এই এক ঘণ্টা আজ সহজে শেষ হবে না সাবিনাদের। কখন ট্রফি হাতে দেশের মাটিতে পা রাখবো-এই অপেক্ষা যেন ফুরাতেই চাইবে না সাবিনাদের।

ঢাকায় যখন পা রাখবেন তখন সাবিনারা দেখতে পাবেন অন্যরকম এক পরিবেশ। হাজার হাজার মানুষ আর মিডিয়া ক্যামেরার ভিড় ঠেলে তাদের বের হতে হবে বিমান বন্দর থেকে। বাইরে এসে দেখবেন তাদের জন্য প্রস্তুত ছাদখোলা বাস। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে যে বাসটি প্রস্তুত করেছে বিআরটিসি।

এই ছাদখোলা বাসে করেই সাবিনা, কৃষ্ণা, মারিয়া, মনিকা, সানজিদা, স্বপ্না, রূপনা, আঁখি খাতুন, মাসুরা পারভীন আর শামসুন্নাহরদের বিমান বন্দর থেকে নেওয়া হবে মতিঝিলস্থ বাফুফে ভবনে। আগে পিছে থাকবে মিডিয়া, নিরাপত্তা বাহিনী আরো কতো উৎসুক মানুষ। রাস্তার দুই পাশের হাজার হাজার মানুষ করতালি দিয়ে মেয়েদের স্বাগত জানাতে প্রস্তুত হয়ে আছে। প্রস্তুত হয়ে আছে দেশের মানুষ। সবাই যে সাবিনাদের ফেরার অপেক্ষায়। একঝাক যোদ্ধা মেয়ের অপেক্ষায়।

১৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ শিরোপা জিতেছে সাফ চ্যাম্পিয়নশিপের। বাংলাদেশ পাঁচটি ম্যাচ খেলে সবগুলো জিতেছে। ২৩ গোল করে হজম করেছে একটি। হার না মানা নারী ফুটবল দলের অন্যরকম দেশে ফেরার অপেক্ষায় সবাই।

Tag :
আপলোডকারীর তথ্য

উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল

দুপুর ১টা ৫০ মিনিটে সাবিনাদের বরণের অপেক্ষায় বাংলাদেশ

প্রকাশিত : ১১:৪২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২