সংবাদ শিরোনাম :
উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান শিল্পায়নে নতুন মাইলফলক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার  মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, নতুন উচ্চতায় ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা

এসএসসি প্রশ্ন ফাঁসে দিনাজপুর বোর্ডের চার বিষয়ের পরীক্ষা স্থগিত

অনিবার্য কারণে দিনাজপুর শিক্ষা বোর্ডের চারটি বিষয়ের এসএসসি পরীক্ষা স্থগিত। ফাইল ছবি

অনলাইন ডেস্ক॥ প্রশ্ন ফাঁসের কারণে দিনাজপুর শিক্ষা বোর্ডের চারটি বিষয়ের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। দিনাজপুর বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় প্রশ্ন ফাঁসের এ ঘটনা ধরা পড়েছে। এ জন্য গণিত, কৃষিশিক্ষা, পদার্থবিজ্ঞান ও রসায়ন পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রুটিন অনুযায়ী গণিত পরীক্ষা বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর), পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) শনিবার (২৪ সেপ্টেম্বর), কৃষিশিক্ষা রোববার (২৫ সেপ্টেম্বর) এবং রসায়ন (তত্ত্বীয়) সোমবার (২৬ সেপ্টেম্বর) হওয়ার কথা।

জানতে চাইলে দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব মো. জহির উদ্দিন বলেন, এ ঘটনার প্রেক্ষাপটে তাঁরা কুড়িগ্রামে গিয়েছিলেন। এরপর সেখানে স্থানীয় প্রশাসন ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সঙ্গে আলোচনা করে চার পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়। তিনি ভূরুঙ্গামারীতে প্রশ্ন ফাঁসের ঘটনাটি স্বীকার করেছেন।

এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি তপন কুমার সরকার বলেন, প্রশ্নপত্রসংক্রান্ত একটি জটিলতা হয়েছে। এ বিষয়ে তিনি পরে বিস্তারিত জানাবেন।

এর আগে দিনাজপুর শিক্ষা বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে গণিত, কৃষিশিক্ষা, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ের এসএসসি পরীক্ষা স্থগিত করার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণিত (১০৯), পদার্থবিজ্ঞান (১৩৬), কৃষিশিক্ষা (১৩৪) ও রসায়ন (১৩৭) বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। এই চার বিষয়ের পরীক্ষার তারিখ পরে জানানো হবে। আর গণিত, কৃষিশিক্ষা, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয় ছাড়া বাকি বিষয়ের পরীক্ষা রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এর আগে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত করা হয়। চলমান এসএসসি পরীক্ষার প্রথম দিন ১৫ সেপ্টেম্বরে নড়াইল ও লোহাগড়ার দুটি পরীক্ষাকেন্দ্রে বাংলা প্রথম পত্রের এমসিকিউ প্রশ্নপত্রের জায়গায় বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ বিতরণ করা হয়েছিল। পরীক্ষা নিয়ে কোনো বিতর্ক এড়াতে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত করা হয়।

স্থগিত হওয়া বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা ৩০ সেপ্টেম্বর নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল

এসএসসি প্রশ্ন ফাঁসে দিনাজপুর বোর্ডের চার বিষয়ের পরীক্ষা স্থগিত

প্রকাশিত : ১২:২১:৪১ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২