সংবাদ শিরোনাম :
উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান শিল্পায়নে নতুন মাইলফলক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার  মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, নতুন উচ্চতায় ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা

বাংলাদেশকে ধন্যবাদ দিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

অনলাইন রিপোর্ট॥

ফুটবলে অভাবনীয় সমর্থনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো অ্যাঞ্জেল ফার্নান্দেজ। মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে এক টুইট বার্তায় ধন্যবাদ জানান তিনি।এর আগে সোমবার (১৯ ডিসেম্বর) ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠায় বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো অ্যাঞ্জেল ফার্নান্দেজকে চিঠির মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট তার দেশের ও বাংলাদেশের পতাকা, ভালোবাসা এবং করমর্দেনর চিহ্নসহ টুইট বার্তায় লিখেন, ধন্যবাদ শেখ হাসিনা এবং সমগ্র বাংলাদেশের মানুষকে। গত কয়েক সপ্তাহে যে মিলন আর পারস্পরিক স্নেহ দেখলাম তা ব্যাখ্যা করার মতো না, আজ এখানে দুইটি পতাকাও জ্বলছে। চলুন, এই বন্ধনকে গভীর করি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিঠিতে আর্জেন্টাইন দলের জয়কে দৃষ্টিনন্দন বলে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, ফুটবলের প্রতি আকর্ষণ ও ভালোবাসা, বিশেষ করে আর্জেন্টিনা ফুটবল দল বাংলাদেশ ও আর্জেন্টিনার জনগণের মধ্যে সংযোগ স্থাপন করেছে। আর্জেন্টিনা ফুটবল দলের জয় বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে উদযাপন করেছে।

কাতার লুসাইল স্টেডিয়ামে রোববার রাতে বিশ্বকাপ ফাইনাল ম্যাচে আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশে উন্মাদনার কথাও আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেন। তিনি লিখেছেন, ‘গত (রোববার) রাতে ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা দলের জয়ের পর বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত উল্লাস দেখে আপনি অবাক হবেন। ’

Tag :
আপলোডকারীর তথ্য

উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল

বাংলাদেশকে ধন্যবাদ দিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

প্রকাশিত : ০১:৫২:০১ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২