ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
1win – Bono de bienvenida y promociones para casino y apuestas 1win পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন ‘অ্যাকশনে’ যেতে, বাহিনীর সদস্যরা নির্বিকার চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌরশক্তিচালিত সেচ ব্যবস্থায় বদলাচ্ছে কৃষি ব্যবস্থা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১লা এপ্রিল থেকে আগামী ডিসেম্বরেই চালু হচ্ছে দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানে “এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান

জাবির ছাত্রী হলে চুরি, কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ

অনলাইন রিপোর্ট॥

রোববার ( ২৫ ডিসেম্বর) আড়াইটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হলে চুরির ঘটনা ঘটেছে বলে জানান হল প্রাধ্যক্ষ এ টি এম আতিকুর রহমান।

হলের ছাত্রীদের অভিযোগ, এর আগেও এ হলে দুইবার চুরির ঘটনা ঘটছে। বার বার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলেও হল প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় না।

ফজিলাতুন্নেছা হলের আবাসিক ছাত্রী মুমু বলেন, “রাত আড়াইটার দিকে আমি কাঁচ ভাঙার শব্দ পাই। শীতকালীন ছুটি চলায় হলে মেয়েরা কম। আমি ভয় পেয়ে চুপ থাকি। ভোর ৫টার দিকে দেখি জানালার পাশ থেকে এক ছেলে রুমে টর্চ লাইট মারছে। তখন ভয়ে চিৎকার করলে চোর পালিয়ে যায়। “পরে জানতে পারি, তিনটি রুমের জানালার কাঁচ ভেঙে নগদ অর্থ ও প্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়েছে।”
চারুকলা বিভাগের এ শিক্ষার্থী আরও বলেন, “এ ঘটনায় সকালে হল প্রভোস্ট স্যারকে অনেকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। হলের সিসি ক্যামেরা নষ্ট, সিকিউরিটি গার্ডদের চুরির বিষয়ে জানালেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। “যখনই কোনও সম্যসা নিয়ে হল প্রশাসনকে জানানো হয়, তারা শুধু সমাধানের আশ্বাস দেয় কিন্তু সমাধান করেন না।”

প্রাধ্যক্ষ আতিকুর রহমান বলেন, “চুরির ঘটনার পর সংশ্লিষ্টদের সঙ্গে আমি হলে গিয়েছিলাম। হলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে ব্যবস্থা নেঅয়া হবে।”

Tag :
আপলোডকারীর তথ্য

1win – Bono de bienvenida y promociones para casino y apuestas 1win

জাবির ছাত্রী হলে চুরি, কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ

প্রকাশিত : ০৩:৫৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২