সংবাদ শিরোনাম :
উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান শিল্পায়নে নতুন মাইলফলক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার  মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, নতুন উচ্চতায় ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা

সাগরে ভাসা অন্তত ১৮০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা

অনলাইন রিপোর্ট॥

কয়েক সপ্তাহ ধরে সাগরে ভাসা রোহিঙ্গা বোঝাই একটি হালকা নৌযান ডুবে গেছে বলে খবর দিয়েছে ইউএনএইচসিআর। এর ফলে ওই নৌকায় থাকায় ১৮০ জন রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা করছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থাটি।

ইউএনএইচসিআরের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গেল নভেম্বর মাসে বাংলাদেশের শরণার্থী ক্যাম্প থেকে রোহিঙ্গাদের একটি দল চলাচলের প্রায় অনুপযোগী ওই নৌযান নিয়ে সমুদ্রে আটকা পড়েছিল।

অসমর্থিত সূত্রে ইউএনএইচসিআর বলেছে, সমুদ্রে নিখোঁজ হওয়ার পর রোহিঙ্গাবোঝাই ওই নৌকাটি সম্ভবত ডুবে গেছে। সেখানে থাকা রোহিঙ্গাদের সঙ্গে তাদের আত্মীয়স্বজনরা যোগাযোগ হারিয়েছেন। ফলে তারা মারা গেছে বলে মনে করা হচ্ছে।

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সেনাবাহিনীর কাঠামোবদ্ধ নির্যাতন-নিপীড়নের মুখে প্রাণে বাঁচতে দেশটির রাখাইন প্রদেশ থেকে বাংলাদেশের দিকে রোহিঙ্গাদের ঢল নামে। সেসময় আসা রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশের কক্সবাজারে ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে অবস্থান করছে। বাংলাদেশে আশ্রিত এই শরণার্থীরা মালয়েশিয়া-ইন্দোনেশিয়ার মতো দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে যাওয়ার চেষ্টায় সাগরে ঝুঁকিপূর্ণ যাত্রা করে। সাগর থেকে প্রায় রোহিঙ্গাদের উদ্ধারের খবর আসে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

চলতি ডিসেম্বরের শুরুর দিকে শ্রীলঙ্কার নৌবাহিনী দেশটির উত্তর উপকূলের কাছে ভাসতে থাকা ১০৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছিল। সবশেষ রোহিঙ্গা বোঝাই নৌযানটি আন্দামান সাগরে ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল

সাগরে ভাসা অন্তত ১৮০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা

প্রকাশিত : ০৪:৩২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২