সংবাদ শিরোনাম :
উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান শিল্পায়নে নতুন মাইলফলক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার  মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, নতুন উচ্চতায় ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা

জবিতে বঙ্গবন্ধু চেয়ার স্থাপনের অনুমোদন

জবি প্রতিবেদক, মোঃ মমিন আলীঃ বঙ্গবন্ধুর জীবন দর্শন, মতাদর্শ, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশসহ বিভিন্ন বিষয়ে উচ্চতর গবেষণার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রতিষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু চেয়ার। রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৯০তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ারের অনুমোদন পায়।

সভা শেষে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো.ওহিদুজ্জামান।

তিনি বলেন, সিন্ডিকেট সভায় বঙ্গবন্ধু চেয়ারের অনুমোদন পাস হয়েছে। নীতিমালাও তৈরি হয়েছে। দ্রুতই একজন স্বনামধন্য অধ্যাপক, বিশিষ্ট গবেষক ও মর্যাদাপূর্ণ শিক্ষককে এ চেয়ারে নিয়োগ দেওয়া হবে।

তিনি আরও বলেন, এ পদে নিয়োগপ্রাপ্ত অধ্যাপকরা ‘বঙ্গবন্ধু চেয়ার’ বা ‘বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক’ পদবিতে ভূষিত হন। আমাদের নীতিমালা অনুযায়ী খুব দ্রুতই এটার বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু চেয়ার বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত সম্মানজনক গবেষণা পদ। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে দেশ বিদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ চেয়ার প্রতিষ্ঠিত হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল

জবিতে বঙ্গবন্ধু চেয়ার স্থাপনের অনুমোদন

প্রকাশিত : ১২:২৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২