সংবাদ শিরোনাম :
দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা ঋণচুক্তিতে সই বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এআইআইবি ইউরোপে স্বপ্নযাত্রা পাঁচ মাসে সাগরে প্রাণ গেছে ১৩০০ জনের বেশি ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার ইরানে ফের হামলা হলে নেতানিয়াহুকে একাই সামলাতে হবে, সতর্কবার্তা ট্রাম্পের রাশিয়ার শ্রমবাজারে এক লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ টিকে থাকতে উদ্ভাবনী ও টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণ জরুরি: প্রধানমন্ত্রী

পদত্যাগ করলেন ডমিঙ্গো

অনলাইন রিপোর্ট॥

বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন রাসেল ডমিঙ্গো। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে ও টেস্ট সিরিজেও দায়িত্ব পালন করেন তিনি। এরপর তার দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছেন এই কোচ।

বাংলাদেশে তিনি আর ফিরবেন না বলেই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। এর আগে ডমিঙ্গোকে টি-টোয়েন্টি থেকে অব্যাহতি দেওয়া হয়। গত বিশ্বকাপের আগে টেকনিক্যাল পরামর্শক হিসেবে নিয়ে আসা হয় ভারতের শ্রীধরন শ্রীরামকে। এবার সব ফরম্যাট থেকেই সরিয়ে দেওয়া হচ্ছে ডমিঙ্গোকে। তার না থাকার বিষয়টি স্পষ্ট হচ্ছিল গত কয়েকদিনে বিসিবি কর্মকর্তাদের বক্তব্যে।

ভারতের বিপক্ষে মিরপুর টেস্ট শেষে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের বলেছিলেন ‘ভালো কোচের’ সন্ধানে আছেন তারা। ওই সময় কোচিং স্টাফে পরিবর্তনেরও ইঙ্গিত দেন তিনি। এরপর একই সুরে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।

২০১৯ সালে বাংলাদেশের দায়িত্ব পান ডমিঙ্গো। এরপর থেকে জাতীয় দলের সঙ্গে কাজ করে আসছিলেন তিনি। তার অধীনে মাউন্ট মঙ্গানুইতে টেস্ট জয়, দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের ওয়ানডে সিরিজ হারানোর মতো সাফল্য রয়েছে। তবে সামগ্রিকভাবে বিসিবি তার পারফরম্যান্সে খুশি ছিল না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয়

দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগ করলেন ডমিঙ্গো

প্রকাশিত : ০১:৫০:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২