ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
1win – Bono de bienvenida y promociones para casino y apuestas 1win পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন ‘অ্যাকশনে’ যেতে, বাহিনীর সদস্যরা নির্বিকার চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌরশক্তিচালিত সেচ ব্যবস্থায় বদলাচ্ছে কৃষি ব্যবস্থা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১লা এপ্রিল থেকে আগামী ডিসেম্বরেই চালু হচ্ছে দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানে “এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান

চমক রেখেই ভারত সিরিজে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

ভারতের বিপক্ষে চলছে বাংলাদেশ দলের টেস্ট সিরিজের শেষ ম্যাচ। এর মধ্যে আজ রোববার টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া দলে ডাক পেয়েছেন স্পিনার রাকিবুল হাসান এবং ওপেনার পারভেজ হোসেন ইমন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে এই সিরিজ দিয়েই প্রথমবার টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। যে দলে অবধারিতভাবেই নেই সাকিব আল হাসানের নাম। বাংলাদেশ দলের অভিজ্ঞ এই ক্রিকেটার কদিন আগেই টি-টোয়েন্টি ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন। তবে দলে নিজের জায়গা ঠিকই ধরে রেখেছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।

এদিকে কদিন আগেই বাংলাদেশ হাই-পারফরম্যান্স দলের হয়ে অস্ট্রেলিয়ার হয়ে টপ এন্ড সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছিলেন রাকিবুল হাসান এবং পারভেজ হোসাইন ইমন। পাকিস্তান শাহীনস এবং বিগ ব্যাশের দলগুলোকে নিয়ে হওয়া এই টুর্নামেন্টে ফাইনাল খেলেছিল বাংলাদেশ। সেই টুর্নামেন্টে টানা ভাল খেলারই পুরষ্কার পেলেন দুজনে।

পেস বিভাগে ফিরে এসেছেন শরিফুল ইসলাম। ইনজুরির কারণে যিনি মিস করেছিলেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ। দলে বাকি পেসারদের মধ্যে আছেন , তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী রাকিবুল হাসান দলে এসেছেন প্রথমবার। অন্যদিকে দীর্ঘদিন পর টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের জায়গা খুঁজে পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। দলে আছেন রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান।

ব্যাটিং ইউনিতে রিয়াদ ও অধিনায়ক শান্ত ছাড়াও আছেন তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, লিটন দাস, জাকের আলী অনিক ও পারভেজ হোসেন ইমন।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান, মেহেদী হাসান মিরাজ।

Tag :
আপলোডকারীর তথ্য

1win – Bono de bienvenida y promociones para casino y apuestas 1win

চমক রেখেই ভারত সিরিজে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

প্রকাশিত : ০৮:৫১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪