সংবাদ শিরোনাম :
উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান শিল্পায়নে নতুন মাইলফলক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার  মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, নতুন উচ্চতায় ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা

ঢাকা বোর্ডের ভেতরে শিক্ষার্থীদের বিক্ষোভ, ‘হামলায়’ আহত কয়েকজন

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছে, বোর্ডের ভেতরে তাঁদের ওপর হামলা হয়েছে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেনছবি: সাজিদ হোসেন
বৈষম্যহীন এইচএসসি-সমমানের পরীক্ষার ফলাফলের দাবিতে আজ রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ভেতরে ঢুকে বিক্ষোভ করছেন একদল শিক্ষার্থী। তাঁরা বলছে, কর্মসূচি চলাকালে তাঁদের ওপর হামলা হয়েছে। হামলায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

গত ১৫ অক্টোবর এইচএসসি-সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছেন, ইতিমধ্যে যে ফলাফল প্রকাশিত হয়েছে, তা বৈষম্যমূলক। এ জন্য তাঁরা সবগুলো বিষয়ের ওপর ‘ম্যাপিং’ করে ফলাফল নতুন করে প্রকাশের দাবি জানাচ্ছেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছে, বোর্ডের কর্মকর্তা–কর্মচারীরা তাঁদের ওপর হামলা করেছেনছবি: সাজিদ হোসেন
আজ বেলা সাড়ে ১২টার পর ‘এইচএসসি ব্যাচ ২০২৪’-এর ব্যানারে একদল শিক্ষার্থী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্দেশে রওনা দেয়। বেলা ১টার দিকে মিছিলটি বোর্ডের ফটকের সামনে পৌঁছায়। তাঁদের মধ্যে পাস করা ও অকৃতকার্য শিক্ষার্থী আছেন।

আহত এক শিক্ষার্থীছবি: সাজিদ হোসেন
একপর্যায়ে শিক্ষার্থীরা বোর্ডের ভেতরে ঢুকে পড়েন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, বোর্ডের ভেতরে তাঁদের ওপর হামলা হয়। এই হামলায় কয়েকজন শিক্ষার্থীরা আহত হয়েছেন। তাঁরা এই হামলার বিচার চান।

অন্যদিকে বোর্ডের কর্মকর্তারা বলছেন, হঠাৎ করে কিছু শিক্ষার্থী ভেতরে ঢুকে ভাঙচুর করেন। এমনকি তাঁরা বোর্ডের চেয়ারম্যানের কক্ষেও ভাঙচুর চালান।

বোর্ডের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরাছবি: সাজিদ হোসেন
বেলা ৩টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বোর্ডের ভেতরের চত্বরে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করছিলেন। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আছেন। তাঁরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছেন।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার প্রথম আলোকে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে ইতিমধ্যে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

মিছিল নিয়ে বোর্ডের দিকে যাচ্ছে একদল শিক্ষার্থীছবি: সাজিদ হোসেন
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন বলেন, ফলাফলে বৈষম্য হয়েছে—এই অভিযোগ শিক্ষার্থীদের। এর প্রতিবাদে তাঁরা বোর্ডের সামনে অবস্থান করছিলেন। তাঁরা একপর্যায়ে বোর্ডের ভেতরে ঢুকে পড়েন। নথপত্রসহ অন্যান্য জিনিসপত্র রক্ষায় বোর্ডের কর্মচারীরা শিক্ষার্থীদের বাধা দেন। তখন ধাক্কাধাক্কিতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে তিনি শুনেছেন। শিক্ষার্থীরা এখনো অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। শিক্ষার্থীরা প্রতিনিধি দল ঠিক করে দিলে তাঁরা (পুলিশ) কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন।