সংবাদ শিরোনাম :
অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা ঋণচুক্তিতে সই বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এআইআইবি ইউরোপে স্বপ্নযাত্রা পাঁচ মাসে সাগরে প্রাণ গেছে ১৩০০ জনের বেশি ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার ইরানে ফের হামলা হলে নেতানিয়াহুকে একাই সামলাতে হবে, সতর্কবার্তা ট্রাম্পের রাশিয়ার শ্রমবাজারে এক লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ টিকে থাকতে উদ্ভাবনী ও টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণ জরুরি: প্রধানমন্ত্রী প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে: খাদ্য প্রতিমন্ত্রী মহাজাগতিক বিরল দৃশ্যের সাক্ষী হবে বিশ্ববাসী

খালেদা জিয়ার ১১ মামলা হাইকোর্টে বাতিল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও নাশকতার অভিযোগে দায়ের করা ১১টি মামলা বাতিল করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেন খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্য ব্যারিস্টার জয়নাল আবেদীন। এসময় আরও উপস্থিত ছিলেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া ও ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।

আইনজীবীরা বলেন, ২০১৫ সালে সরকারবিরোধী আন্দোলন চলাকালে নাশকতার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় তিনটি ও দারুস সালাম থানায় সাতটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় এফআইআরে খালেদা জিয়ার নাম ছিল বা চার্জশিটে তার নাম ঢুকানো হয়। দীর্ঘদিন থেকে হাইকোর্টের আদেশে এসব মামলার কার্যক্রম স্থগিত ছিল। খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে ১১ মামলা বাতিল করলেন হাইকোর্ট।