সংবাদ শিরোনাম :
উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান শিল্পায়নে নতুন মাইলফলক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার  মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, নতুন উচ্চতায় ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা

নাটোরে আ.লীগের অভ্যন্তরীণ কোন দলে নিহত ২

আহত দুজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন

নাটোর প্রতিনিধিঃ অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে নাটোর আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত আরও দুজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় দুজন মারা গেছেন।
রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনায় নিহতরা হলেন- সুকাশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আফতাব হোসেন (৫০) এবং বর্তমান ইউপি সদস্য ফরিদুল ইসলামের অনুসারী রুহুল আমিন।
জেলার সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জামিল আক্তার জানান, সংঘর্ষের পরেই আফতাব হোসেনের মৃত্যু হয়। আর রুহুল আমিন সোমবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় আহত আরও দুজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বামিহাল এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান ইউপি সদস্য ফরিদুল ইসলামের সঙ্গে সাবেক ইউপি সদস্য আফতাব হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এর জেরে রোববার সকাল সাড়ে ৭টায় আফতাবের নেতৃত্বে তার কয়েকজন অনুসারী ফরিদুলের অনুসারী রুহুল আমিন ও আবু মুসার দোসাপাড়ার বাড়িতে হামলা চালায়।
এর কিছুক্ষণ পর রুহুল ও মুসা তাদের লোকজন নিয়ে বামিহাল বাজারে এসে সেখানে থাকা আফতাব ও তার লোকজনের উপর হামলা করে। সারা শরীরে জখম অবস্থায় স্থানীয়রা আফতাবকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে জামতলী বাজার এলাকায় তার মৃত্যু হয়।
পরে রুহুলসহ ফরিদুলের অন্য অনুসারীদের স্থানীয়রা আহত অবস্থায় সিংড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে আনার পথেই আফতাবের মৃত্যু হয়। আর রুহুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিলো। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আলফোর রহমান জানান, রুহুলের লাশ মর্গে রাখা হয়েছে।
এদিকে ঘটনার পর বামিহাল এলাকাজুড়ে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়ে সহকারি পুলিশ সুপার জামিল বলেন, এলাকার পরিস্থিতি বর্তমানে স্থতিশীল রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরে প্রক্রিয়া চলছে।নির্বাচন সামনে রেখে মাঠ গুছাতে ব্যস্ত বাংলাদেশ আওয়ামী লীগ। তৃণমূল পর্যায়ে প্রতিদিন তারা বিভিন্ন প্রকারের সভা, সম্মেলন, কমিটি প্রদান, সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা করছে। কিন্তু আদিপত্যের জেরে এবং অভ্যন্তরীণ কোন্দলে নিত্যদিন বিভিন্ন জায়গাতে নানা প্রকার সংঘর্ষ সংঘটিত হচ্ছে যা দলের ভাবমূর্তিকে ক্ষুন্ন করছে।
Tag :
আপলোডকারীর তথ্য

উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল

নাটোরে আ.লীগের অভ্যন্তরীণ কোন দলে নিহত ২

প্রকাশিত : ০৪:৫৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২