শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের সার্বিক উন্নয়ন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অত্যন্ত জরুরি। তিনি বলেন, দক্ষ মানবসম্পদ আমাদের লাগবেই, এর কোনো বিকল্প নেই।
রোববার বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘ইনক্লুশন অব স্কিলস-বেইজড এডুকেশন ইন ন্যাশনাল ইউনিভার্সিটি কারিকুলাম’ শীর্ষক জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রক্তিম সূর্য ডেস্ক 









