ঢাকা ১২:০৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ বসালে গ্রিন হাউস স্বীকৃতি ও করছাড়: বিদ্যুৎমন্ত্রী 1win – Bono de bienvenida y promociones para casino y apuestas 1win পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন ‘অ্যাকশনে’ যেতে, বাহিনীর সদস্যরা নির্বিকার চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌরশক্তিচালিত সেচ ব্যবস্থায় বদলাচ্ছে কৃষি ব্যবস্থা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১লা এপ্রিল থেকে আগামী ডিসেম্বরেই চালু হচ্ছে দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানে “এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল

বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ বসালে গ্রিন হাউস স্বীকৃতি ও করছাড়: বিদ্যুৎমন্ত্রী

বাসাবাড়িতে রুফটপ সোলার বা ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনকারীদের ‘গ্রিন হাউস’ হিসেবে স্বীকৃতি দেবে সরকার। পাশাপাশি তাদের বিশেষ করছাড়ের সুবিধাও দেওয়া হবে। এ সুবিধা নিশ্চিত করতে দ্রুতই সংসদে প্রয়োজনীয় আইন পাসের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর ইস্কাটনে ইংরেজি দৈনিক ‘নিউ এজ’ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

বিদ্যুৎমন্ত্রী বলেন, বিদ্যমান জ্বালানি সঙ্কট মোকাবিলা এবং বিদ্যুৎ উৎপাদনে আমদানিনির্ভরতা কমাতে সরকার নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে বাসাবাড়িতে রুফটপ সোলার স্থাপনে সাধারণ গ্রাহকদের উৎসাহিত করতে এই বিশেষ প্রণোদনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ইস্কাটনের বিআইএসএস মিলনায়তনে ‘গৃহস্থালি পর্যায়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ: সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও করণীয়’ শীর্ষক এই আলোচনা সভায় মন্ত্রী আরও জানান, আগামী ছয় মাসের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি বা সোলার থেকে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, যেসব বাড়িতে রুফটপ সোলার বসানো হবে, সেগুলোকে সরকারিভাবে ‘গ্রিন হাউস’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং তাদের কর ছাড় দেওয়া হবে। সোলার প্যানেল স্থাপন সংক্রান্ত একটি বিল দ্রুতই সংসদে পাস করা হবে, যাতে সাধারণ গ্রাহকেরা সহজেই এই সুবিধার আওতায় আসতে পারেন।

অনুষ্ঠানে বিশেষজ্ঞ ও খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্ভাবনা, বর্তমান বাধা এবং তা বাস্তবায়নের উপায় নিয়ে নিজ নিজ মতামত তুলে ধরেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ বসালে গ্রিন হাউস স্বীকৃতি ও করছাড়: বিদ্যুৎমন্ত্রী

বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ বসালে গ্রিন হাউস স্বীকৃতি ও করছাড়: বিদ্যুৎমন্ত্রী

প্রকাশিত : ০১:৩৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬