সংবাদ শিরোনাম :
উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান শিল্পায়নে নতুন মাইলফলক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার  মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, নতুন উচ্চতায় ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা

ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জন

অনলাইন রিপোর্ট॥
মালদ্বীপের রাজধানী মালের একটি ভবনের গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১ বাংলাদেশিসহ ১০ অভিবাসী নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বাকি ৯ জন ভারতীয় নাগরিক।স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ১২টার দিকে মালের মাফান্নু এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে সংশ্লিষ্ট এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, মাফান্নু এলাকার ইস্কান্দার মাগুতে সেনরোজ নামের ওই ভবনের নিচে গাড়ির গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে বেশিরভাগ বাসিন্দাই অভিবাসী নারী শ্রমিক। মর্মান্তিক এই অগ্নিকাণ্ডে ১৪ জনকে জীবিত উদ্ধার করেছে মালদ্বীপের ফায়ার সার্ভিস ও মালদ্বীপ রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ। আগুন লাগার পর তা নেভাতে বেশ কয়েক ঘণ্টা সময় লেগেছে।
অগ্নিকাণ্ডের শিকার বাড়িটির প্রতিবেশীরা মালদ্বীপের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সেখানে অন্তত ২০ জনের মতো বিদেশি শ্রমিক বাস করতেন। আগুন লাগার পর তারা বাড়ি থেকে বেশ কয়েকজনকে বেরিয়ে আসতে দেখেছেন।
Tag :
আপলোডকারীর তথ্য

উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল

ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জন

প্রকাশিত : ০৪:০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২