সংবাদ শিরোনাম :
উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান শিল্পায়নে নতুন মাইলফলক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার  মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, নতুন উচ্চতায় ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা

৭৭তম জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবে বিএসএমএমইউ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক ॥ ৭৭তম জাতিসংঘ সাধারণ অধিবেশন চলাকালে জাতিসংঘের বিজ্ঞান বিষয়ক সামিটে যোগ দেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিশেষজ্ঞ প্যানেল। আগামী ২৭ সেপ্টেম্বর নির্ধারিত এই সামিটে বিএসএমএমইউ প্যানেলের নেতৃত্ব দেবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বিএসএমএমইউ’র মিডিয়া বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ১৩ সেপ্টেম্বর থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলমান এই বিজ্ঞান বিষয়ক সামিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সদস্যরা আগামী ২৭ সেপ্টেম্বর নির্ধারিত আলোচনা সভায় অংশগ্রহণ করবেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ২টায় শুরু হয়ে আলোচনা সভাটি শেষ হবে বিকেল ৫টা ৩০ মিনিটে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ছাড়াও সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ সদস্য হিসেবে অংশ নেবেন ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েদুর রহমান ও এনাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানু।

প্রসঙ্গত, ‘বায়ো ব্যাংকিং ইন লো মিডল ইনকাম কান্ট্রিস: বাংলাদেশ- এ কেস স্টাডি ফর পাবলিক হেলথ ইমপারাটিভ’ শীর্ষক এই বৈজ্ঞানিক সেমিনারে আন্তর্জাতিক পরিমণ্ডলে সমাদৃত বিভিন্ন বিশেষজ্ঞ অংশগ্রহণ করবেন।

গত ১৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগদান শেষে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ

Tag :
আপলোডকারীর তথ্য

উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল

৭৭তম জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবে বিএসএমএমইউ

প্রকাশিত : ০৭:৪৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২