সংবাদ শিরোনাম :
উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান শিল্পায়নে নতুন মাইলফলক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার  মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, নতুন উচ্চতায় ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা

মাধ্যমিকে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর

অনলাইন রিপোর্ট॥

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ১২ ডিসেম্বর দুপুর ২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ২০২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির এ লটারি হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর আগে ১০ ডিসেম্বর সরকারি স্কুলে ভর্তির লটারি করার তারিখ রেখেছিল।

গত ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে স্কুলে ভর্তির আবেদন প্রক্রিয়া যা আজ ৬ ডিসেম্বর বিকাল ৫ টা পর্যন্ত চালু থাকবে। মহানগরী ও জেলার সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি আগের তারিখেই, অর্থাৎ ১৩ ডিসেম্বর বিকাল ৩টায় হবে। এ লটারিও হবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে। আবেদন প্রক্রিয়া শেষে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। ভর্তির যাবতীয় কাজ শেষ করা হবে ২৮ ডিসেম্বরের মধ্যে।

ভর্তিচ্ছুরা আবেদনের সময় সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দ করতে পারছে। প্রথম শ্রেণিতে ভর্তির আবেদনের জন্য শিক্ষার্থীর বয়স ৬ বা তার বেশি হতে হবে। শিক্ষক-কর্মচারীদের সন্তানরা অনলাইনে আবেদন ছাড়াই নির্ধারিত কোটায় অভিভাবকের বিদ্যালয়ে ভর্তি হতে পারবে।

এবারও বিদ্যালয় থেকে কোনো ভর্তি ফরম বিতরণ করা হচ্ছে না। সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য টেলিটকের ওয়েবসাইট থেকে (https://gsa.teletalk.com.bd) আবেদন করা যাচ্ছে। সেজন্য ১১০ টাকা আবেদন ফি দিতে হচ্ছে টেলিটক প্রি-পেইড নম্বর থেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল

মাধ্যমিকে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর

প্রকাশিত : ০৩:২৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২