ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
1win – Bono de bienvenida y promociones para casino y apuestas 1win পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন ‘অ্যাকশনে’ যেতে, বাহিনীর সদস্যরা নির্বিকার চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌরশক্তিচালিত সেচ ব্যবস্থায় বদলাচ্ছে কৃষি ব্যবস্থা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১লা এপ্রিল থেকে আগামী ডিসেম্বরেই চালু হচ্ছে দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানে “এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান

মিরপুর টেস্টে সাকিবের বদলি হাসান মুরাদ

বিদায়ী টেস্ট খেলতে আসা হচ্ছে না অলরাউন্ডার সাকিব আল হাসানের। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দলে তাকে রাখা হলেও এবার বাদ দেয়া হয়েছে। এতে সাকিবের বদলি হিসেবে ডাক পেয়েছেন তরুণ স্পিনার হাসান মুরাদ। শুক্রবার ১৮ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাসান মুরাদকে দলে নেয়ার খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দেশের হয়ে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেও এখনো টেস্টে অভিষেক হয়নি মুরাদের। বাঁহাতি এই স্পিনার গত বছর নিউজিল্যান্ড সিরিজে দলের সঙ্গে থাকলেও খেলা হয়নি। ২৩ বছর বয়সী বাঁহাতি ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে নিয়েছেন ১৩৬ উইকেট। ৫০ ইনিংসে তার শিকার ১৩৬ উইকেট। ১২ বার পাঁচ বা ততোধিক উইকেট পেয়েছেন তরুণ এই স্পিনার। ২০২০ সালে যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি।

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এ বিষয়ে বলেন, ‘আমাদের জানানো হয়েছে, প্রথম টেস্টে সাকিবকে পাওয়া যাবে না। সে টেস্ট ক্যারিয়ারের শেষের দিকে আছে। কিন্তু এখনও ব্যাটে-বলে পারফর্ম করার জন্য তার মতো অভিজ্ঞ ও বিকল্প কাউকে পাওয়া যায়নি। তবে হাসান মুরাদ প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করেছে এবং আমাদের বিবেচনায় রয়েছে। সে আমাদের বোলিংয়ে ভারসাম্য বজায় রাখবে। বিশেষ করে হোম কন্ডিশনে। আমরা বিশ্বাস করি, তার এই জায়গা নিজেকে প্রতিষ্ঠিত করার সম্ভাবনা রয়েছে।’

মিরপুর টেস্টে বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।