ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
1win – Bono de bienvenida y promociones para casino y apuestas 1win পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন ‘অ্যাকশনে’ যেতে, বাহিনীর সদস্যরা নির্বিকার চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌরশক্তিচালিত সেচ ব্যবস্থায় বদলাচ্ছে কৃষি ব্যবস্থা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১লা এপ্রিল থেকে আগামী ডিসেম্বরেই চালু হচ্ছে দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানে “এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান

ফেসবুকে ফলোয়ার সংখ্যার রহস্য

অনলাইন ডেস্কঃ
হঠাৎ করেই কমছে ফেসবুক পেইজে ফলোয়ার সংখ্যা। বুধবার সকালে ঘুম থেকে উঠে দেশের অনেকেই দেখেন তাদের ফেসবুকে ফলোয়ার সংখ্যা রহস্যজনকভাবে কমে অর্ধেক বা তারও কমে দাঁড়িয়েছে। এমনকি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ফলোয়ারের সংখ্যাও অনেক কমে গেছে। প্রায় ১০ কোটি থেকে কমে রাতারাতি তার ফলোয়ারের সংখ্যা কমে মাত্র ৯ হাজার ৯৯৩ হয়েছে।অনেকেই বিষয়টি নিয়ে নিজ নিজ ফেসবুক পেইজে পোস্ট দিয়েছেন। ঠিক কী কারণে ফলোয়ারে সংখ্যা কমেছে এ নিয়ে মুখ খোলেনি ফেসবুক কর্তৃপক্ষ।
মার্কিন গণমাধ্যম নিউজউইক এক প্রতিবেদনে বলছে, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি বড় মিডিয়ার ফেসবুক অ্যাকাউন্ট উল্লেখযোগ্য সংখ্যক ফলোয়ার হারিয়েছে। গত সোম ও মঙ্গলবার প্রতিষ্ঠানগুলোর ফলোয়ারের সংখ্যা আকস্মিকভাবে হ্রাস পেয়েছে। এর মধ্যে নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, দ্য হিল, ইউএস টুডে, নিউইয়র্ক পোস্ট ও নিউজইউক রেকর্ডসংখ্যক ফলোয়ার হারিয়েছে। ইউএসএ টুডে গত সোমবার হারিয়েছে ১৩৭২৩ এবং মঙ্গলবার হারিয়েছে ১১৩৯২ জন ফলোয়ার। অপরদিকে নিউইয়র্ক টাইমস গত সোমবার হারিয়েছে ৬,২২৫ জন ও মঙ্গলবার হারিয়েছে ৪,৯৪৪ জন ফলোয়ারকে।
সোমবার নিউইয়র্ক পোস্ট হারিয়েছে ৮২০০ জন ও পরের দিন ৪৩৭৮ জন ফলোয়ার হারিয়েছে। সোমবার ওয়াশিংটন পোস্ট তাদের ফলোয়ার হারিয়েছে ৫,৮০৪ জন এবং পরের দিন আরও ৪,৩৩৭ হারিয়ছে।
ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড এনফোর্সমেন্ট রিপোর্ট জানায়, চলতি বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রায় ১.৪ বিলিয়ন সন্দেহজনক বট অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার আগের তিন মাসে প্রায় ১.৬ বিলিয়ন ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে প্রতিষ্ঠানটি।
Tag :
আপলোডকারীর তথ্য

1win – Bono de bienvenida y promociones para casino y apuestas 1win

ফেসবুকে ফলোয়ার সংখ্যার রহস্য

প্রকাশিত : ০৪:১১:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২