সংবাদ শিরোনাম :
উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান শিল্পায়নে নতুন মাইলফলক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার  মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, নতুন উচ্চতায় ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা

ভুল চিকিৎসা ও রোগীর প্রতি অবহেলা প্রমাণিত হওয়ায় নিবন্ধন স্থগিত চিকিৎসকের

ফাইল ফুটেজ

অনলাইন রিপোর্ট॥
ভুল চিকিৎসা ও রোগীর প্রতি অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজধানীর ইমপালস হেলথ সার্ভিসেস অ্যান্ড রিচার্স সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অধ্যাপক ডা. আলী জাহীর আল আমীনের নিবন্ধন এক বছরের জন্য স্থগিত করেছে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। সমস্যা বাম কানে আর চিকিৎসক সার্জারি করেন ডান কানে। আজ  (১৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিএমডিসির  ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন।
আলী জাহীর আল আমীনের বিএমডিসির নিবন্ধন নম্বর এ-১২৬৮৮। তিনি দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন। ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের ১১ মার্চ ইমপালস হাসপাতালের তেজগাঁও সেন্টারে কানের অস্ত্রোপচারের জন্য ভর্তি হন মোমেনা হক মুন নামে এক নারী। ৩৮ বছর বয়সী ওই নারীর সমস্যা ছিল বাম কানে। কিন্তু ভুলে ডান কানের অস্ত্রোপচার করেন অধ্যাপক আলী জাহীর। এতে করে রোগীর মুখের আকৃতি বাঁকা হয়ে যায়। কিন্তু রোগীর স্বজনকে মিথ্যা তথ্য দেন তিনি।
পরে বিএমডিসি বরাবর ভুল চিকিৎসার অভিযোগ করেন রোগীর স্বামী জিয়াউর রহমান ভূঁইয়া। অভিযোগের পরিপ্রেক্ষিতে আড়াই বছরের বেশি সময় তদন্ত করে ঘটনার সত্যতা পায় বিএমডিসি। একই সঙ্গে আলী জাহীরের কাছে ব্যাখ্যাও চাওয়া হয়। গত ৩১ অক্টোবর ভুল চিকিৎসার অভিযোগের বিষয়ে বিএমডিসির কাছে লিখিত জবাব দেন ওই চিকিৎসক। কিন্তু তাতে সন্তুষ্ট হতে পারেনি বিএমডিসি।
উল্টো চিকিৎসায় যথেষ্ট অবহেলা ও গাফিলতি ছিল তা প্রমাণিত হয়েছে বলে জানানো হয়। এ কারণে বিএমডিসি আইন, ২০১০ (৬১ নম্বর আইন)-এর ২৩ (১) ধারা অনুযায়ী আলী জাহীরের বিএমডিসির নিবন্ধন এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।
Tag :
আপলোডকারীর তথ্য

উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল

ভুল চিকিৎসা ও রোগীর প্রতি অবহেলা প্রমাণিত হওয়ায় নিবন্ধন স্থগিত চিকিৎসকের

প্রকাশিত : ০৪:০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২