ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
1win – Bono de bienvenida y promociones para casino y apuestas 1win পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন ‘অ্যাকশনে’ যেতে, বাহিনীর সদস্যরা নির্বিকার চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌরশক্তিচালিত সেচ ব্যবস্থায় বদলাচ্ছে কৃষি ব্যবস্থা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১লা এপ্রিল থেকে আগামী ডিসেম্বরেই চালু হচ্ছে দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানে “এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের যা যা থাকছে

উদ্বোধনীর প্রতীকী ছবি

অনলাইন রিপোর্ট॥
এক দশের অপেক্ষা, পরতে পরতে শঙ্কা, সমালোচনার তীক্ষ্ম তীর, অসম্ভব-সম্ভবের দোলাচল; অবশেষে হলো সব প্রতীক্ষার অবসান। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আতশবাজির ঝলকানিতে আকাশ কাঁপিয়ে বিশ্বকে জানান দিয়ে পর্দা উঠবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত’ ফুটবল বিশ্বকাপের।
ইতিহাসের প্রথম শীতকালীন বিশ্বকাপকে সামনে রেখে সবার চোখ এখন মধ্যপ্রাচ্যে ( কাতার)। বিশেষ করে ৬০ হাজার দর্শক ধারণক্ষমতার আল বায়াত স্টেডিয়ামের দিকে। সেখানে বাংলাদেশ সময় রাতে সাড়ে ৮টায় শুরু হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।
এবার জেনে নেওয়া যাক বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি কি থাকছে?
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে এবারের বিশ্বকাপের থিম সং ‘দ্য ওয়ার্ল্ড ইজ ইওরস টু টেক’ গাইবেন আমেরিকার শিল্পী লিল ববি। আর থিম সং-এর সঙ্গে নৃত্য করবেন মরোক্কোর নৃত্যশিল্পী মানাল ও রেহমা। তাদের সঙ্গে থাকবেন নোরা ফাতেহিও।
সাধারণত সব আসরের উদ্বোধনী অনুষ্ঠানেই সেই দেশের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি-কালচার তুলে ধরা হয় নানা আয়োজনে। এরপর থাকে খ্যাতিমান কিংবা বিশ্বখ্যাত সংগীত শিল্পীদের পারফরম্যান্স। থাকে বিশ্বকাপের থিম সং পরিবেশন।
এছাড়া কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস-এরও সঙ্গীত পরিবেশনা থাকবে। ব্যান্ডটির সদস্য জুং কুক ‘ড্রিমার্স’ গানটি পরিবেশন করবেন বলে জানা গেছে। এছাড়া আমেরিকার মিউজিক্যাল গ্রুপ ‘ব্ল্যাক আইড পিস’ ও ইংলিশ গায়ক রবি উইলিয়ামসের পারফরম্যান্স করার কথা রয়েছে।
তবে স্থানীয় সঙ্গীত শিল্পী ও নৃত্যশিল্পীরা সুযোগ পেতে পারেন পারফরম্যান্স করার। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শন করা হবে টুর্নামেন্টের অফিসিয়াল মাসকট লা’ইব। এরপর আতশবাজির ঝলকানিতে শেষ হবে ৪৫ মিনিটের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমে পড়বে কাতার ও ইকুয়েডরের প্লেয়াররা। এরপর কাতারের আটটি শহরে চলতে থাকবে ২৯ দিন ব্যাপী এই বিশ্বকাপ। যেখানে ৩২টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে বিশ্বসেরা হওয়ার।
গ্রুপপর্বে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচগুলো শেষে প্রত্যেক গ্রুপ থেকে দুটি করে দল শেষ ষোলোতে উত্তীর্ণ হবে। সেখান থেকে আটটি দল যাবে কোয়ার্টার ফাইনালে। সেখান থেকে চারটি দল নিশ্চিত করবে সেমিফাইনাল। আর শেষ চার থেকে দুটি দল সুযোগ পাবে ফাইনালে লড়াই করার। ১৮ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ৩২ দলের ৬৪ ম্যাচের ফুটবল মহাযজ্ঞ।
Tag :
আপলোডকারীর তথ্য

1win – Bono de bienvenida y promociones para casino y apuestas 1win

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের যা যা থাকছে

প্রকাশিত : ১২:৪০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২