সংবাদ শিরোনাম :
উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান শিল্পায়নে নতুন মাইলফলক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার  মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, নতুন উচ্চতায় ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা

শান্তিপূর্ণ বিক্ষোভ দমন থেকে বিরত থাকতে চীনকে আহ্বান জাতিসংঘের

অনলাইন রিপোর্ট॥
চীনে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়া জনসাধারণকে গ্রেপ্তার না করতে সোমবার বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। দেশব্যাপী ছড়িয়ে পড়া বিক্ষোভের লাগাম টেনে ধরতে দেশটি চেষ্টা চালানোর প্রেক্ষাপটে তারা এমন আহ্বান জানালো।
জাতিসংঘ মানবাধিকার দপ্তরের মুখপাত্র জেরামি লরেন্স সাংবাদিকদের বলেন, ‘আমরা বিক্ষোভের প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং মান অনুসরণে চীনা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণের শান্তিপূর্ণ মতামত প্রকাশের জন্য তাদেরকে নির্বিচারে আটক করা উচিৎ হবে না।’
এদিকে চীনের সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে নিজ দেশের অবস্থান স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্র। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি। তিনি বলেন, চীনা জনগণের শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারকে সমর্থন করে ওয়াশিংটন।
চীনে সরকারের কঠোর কোভিড নিয়ন্ত্রণ ব্যবস্থার বিরুদ্ধে সম্প্রতি দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দেশের বৃহত্তম শহর সাংহাইতে পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায় বিক্ষোভকারীরা। রাজধানী বেইজিং ও নানজিংয়েও ব্যাপক বিক্ষোভ হয়েছে। এসব কর্মসূচিতে শামিল হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।
সূত্র: রয়টার্স, এএফপি
Tag :
আপলোডকারীর তথ্য

উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল

শান্তিপূর্ণ বিক্ষোভ দমন থেকে বিরত থাকতে চীনকে আহ্বান জাতিসংঘের

প্রকাশিত : ০২:২৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২