ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
1win – Bono de bienvenida y promociones para casino y apuestas 1win পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন ‘অ্যাকশনে’ যেতে, বাহিনীর সদস্যরা নির্বিকার চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌরশক্তিচালিত সেচ ব্যবস্থায় বদলাচ্ছে কৃষি ব্যবস্থা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১লা এপ্রিল থেকে আগামী ডিসেম্বরেই চালু হচ্ছে দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানে “এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য আর্জেন্টিনার ফ্যানদের ভালোবাসা

মুস্তাফিজ-মিরাজের অবিচ্ছিন্ন ৫১ রানের জুটি। ছবি: সংগৃহীত

অনলাইন রিপোর্ট॥
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় ভাসছে বাংলাদেশের সমর্থকরাও। বাংলাদেশি ভক্তদের উন্মাদনা নজর কেড়েছে বিশ্বগণমাধ্যমের। মন জয় করেছে সমর্থন করা দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে খেলোয়াড়দের। ফিফা, আর্জেন্টিনা ফুটবল দলের কোচ, আর্জেন্টিনা ফুটবল দল, আর্জেন্টিনা প্রফেশনাল লিগ কর্তৃপক্ষ বিশেষ পোস্ট করেছে বাংলাদেশের আর্জেন্টিনা ভক্তদের নিয়ে। মেসি ভক্তদের উন্মাদনা নিয়ে নিয়মিত সংবাদও প্রচার হচ্ছে।
এবার বিশ্বকাপে আর্জেন্টিনার জাতীয় দলের প্রতি বাংলাদেশি ভক্তরা যে সমর্থন প্রকাশ করেছেন, তা সারাবিশ্বের সবার দৃষ্টি কেড়েছে। দৃষ্টি কেড়েছে আর্জেন্টাইনদেরও। তাদেরকে এমন সমর্থন দেওয়ার বিনিময়ে বাংলাদেশের জন্য তারাও কিছু করতে চান।
বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ারসের একজন নাগরিক সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলকে সমর্থন দিয়ে আর্জেন্টিনায় একটি ফ্যান গ্রুপ সৃষ্টি করবেন। এমন পরিকল্পনার কথা তিনি সামাজিক মাধ‌্যমে প্রকাশ করেছেন।  এই গ্রুপের নাম-“ফ্যানস আর্জেন্টিনোস ডি লা সিলেচিয়ন ডি ক্রিকেট ডি বাংলাদেশ।” অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য আর্জেন্টিনার ফ্যানদের ভালোবাসা।
গ্রুপটি খুলেছেন আর্জেন্টাইন ড্যান ল্যান্ডে। গ্রুপটি খুলেই তিনি বাংলায় অভ্যর্থনা জানিয়েছেন সবাইকে। লিওনেল মেসিদের সমর্থনের জন্য ধন্যবাদও জানানো হয়েছে গ্রুপ থেকে। এরপর বাংলায় কথা বলার চেষ্টা, বাংলা লেখার চেষ্টাও দেখা গেছে গ্রুপের একাধিক পোস্টে। উল্লেখ‌্য, ড্যান আর্জেন্টিনার নাগরিক ও বুসোলে নামের একটি ট্রাভেলার্স ক্লাবের মালিক।
এই ফ্যান গ্রুপ সৃষ্টির খবর টুইটার ও ফেসবুকে শেয়ার হয়েছে। ফলে খবরটি ভাইরাল হয়ে গেছে। এরই মধ্যে এতে যোগ দিয়েছেন কমপক্ষে ৭ হাজার আর্জেন্টাইন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এর সদস্য সংখ্যা। সোমবার (৫ ডিসেম্বর) সকাল পর্যন্ত এই গ্রুপের সদস‌্য সংখ‌্যা দাঁড়িয়েছে ৫৪ হাজারের বেশি।
পরস্পরের সঙ্গে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে এই গ্রুপে একইসঙ্গে যোগ দিচ্ছেন আর্জেন্টাইন ও বাংলাদেশিরা। এতে বাংলাদেশিদের যোগ দেয়া দেখে গ্রুপটির এডমিন একটি ভিডিও পর্যন্ত বানিয়েছেন। তাতে তিনি বাংলা ভাষায় বাংলাদেশিদের স্বাগতম জানিয়েছেন।
রোববার (৪ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট দল মুখোমুখি হয়েছিরো ভারতের। এর আগে থেকেই সেই গ্রুপে আর্জেন্টাইনদের বাংলাদেশ দলের প্রতি সমর্থন চোখে পড়েছে। এরপর যখন রুদ্ধশ্বাস ১ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ, তখন তাদের উল্লাসও দেখা গেছে এই গ্রুপে।
এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে নকআউট পর্বের প্রথম ম্যাচের আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনির সংবাদ সম্মেলনে বলেন, ‘দিয়োগোর (ম্যারাডোনা) অসংখ্য সমর্থক ছিলো। এখন মেসিরও আছে। তাদের মাধ্যমে আর্জেন্টিনাকে ভালোবাসে অনেক দেশ, বাংলাদেশ এর মধ্যে অন্যতম। এটা আসলেই দারুণ এক অনুভূতি। আমাদের ফুটবল বিশ্বের নানা প্রান্তের মানুষ ভালোবাসে। বাংলাদেশকে ধন্যবাদ।’
Tag :
আপলোডকারীর তথ্য

1win – Bono de bienvenida y promociones para casino y apuestas 1win

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য আর্জেন্টিনার ফ্যানদের ভালোবাসা

প্রকাশিত : ১১:৫৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২