ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
1win – Bono de bienvenida y promociones para casino y apuestas 1win পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন ‘অ্যাকশনে’ যেতে, বাহিনীর সদস্যরা নির্বিকার চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌরশক্তিচালিত সেচ ব্যবস্থায় বদলাচ্ছে কৃষি ব্যবস্থা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১লা এপ্রিল থেকে আগামী ডিসেম্বরেই চালু হচ্ছে দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানে “এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান

ফাইনাল আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ: মেসি

অনলাইন রিপোর্ট॥

ফুটবলের ইতিহাসে নিজেকে চিনিয়েছেন অন্য রকমভাবে। যে মানুষটির ফুটবলার হওয়ারই কথা ছিল না তিনি আজ পুরো বিশ্বের মধ্যে অনন্য এক তারার মতো। ক্যারিয়ারে ফুটবল জগতের সমস্ত কিছুই অর্জন করেছেন। শুধুই অধরা রয়ে গেছে বিশ্বকাপ। কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে আবারও বিশ্বকাপের ফাইনালে উঠেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ক্রোয়াটদের বধের পর এই ক্ষুদে জাদুকর জানিয়েছেন, ফাইনাল ম্যাচই হবে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ।

সৌদি আরবের বিপক্ষে হার দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছিল টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকা আলবিসেলেস্তেরা। গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কায় ছিল লিওনেল স্ক্যালোনির দল। সেই সমীকরণ থেকে কাতারে বিশ্বকাপে নিজেদের সকল ম্যাচ জিতে আজ ফাইনালের মঞ্চে আর্জেন্টিনা। গোটা বিশ্বের আর্জেন্টাইন সমর্থকরা যখন আনন্দে ভাসছেন। ঠিক তখনই মেসি জানালেন বিদায়ের খবর।

ম্যাচ শেষে লা পুলগা বলেন, “এই স্থান অর্জন করতে পেরে, অনেক আনন্দে আছি। বিশ্বকাপে আমার ক্যারিয়ার শেষ করছি, ফাইনালই আমার শেষ খেলা। আর্জেন্টিনাতে মানুষ কেমন জীবনযাপন করেছে এবং তারা কীভাবে এ জয় উপভোগ করছে। এই বিশ্বকাপে আমি অনেক কিছু অনুভব করেছি, যা খুবই উত্তেজনাপূর্ণ ছিল। আর্জেন্টিনা অধিনায়ক আরও যোগ করেন, অবশ্যই এটিই আমার শেষ বিশ্বকাপ। পরের বিশ্বকাপের জন্য অনেক বছর আছে এবং আমি মনে করি না সেটি আমি পারব এবং এইভাবে শেষ করাটাই শ্রেয়।”

২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে উঠে শিরোপার কাছে থেকেও হারতে হয়েছিল মেসিদের। জার্মানির বিপক্ষে ১-০ গোলের হারে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় সাতবারের ব্যালন ডিওর জয়ী এই তারকাকে। এবার ৮ বছর পর আবারও বিশ্বকাপের শিরোপা জয়ের দ্বারপ্রান্তে এই আর্জেন্টাইন।

আগামী ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে ফাইনালে মাঠে নামবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

Tag :
আপলোডকারীর তথ্য

1win – Bono de bienvenida y promociones para casino y apuestas 1win

ফাইনাল আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ: মেসি

প্রকাশিত : ১২:০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২