ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
1win – Bono de bienvenida y promociones para casino y apuestas 1win পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন ‘অ্যাকশনে’ যেতে, বাহিনীর সদস্যরা নির্বিকার চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌরশক্তিচালিত সেচ ব্যবস্থায় বদলাচ্ছে কৃষি ব্যবস্থা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১লা এপ্রিল থেকে আগামী ডিসেম্বরেই চালু হচ্ছে দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানে “এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান

বাণিজ্য মেলা শুরু হচ্ছে ১ জানুয়ারি

অনলাইন রিপোর্ট॥

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ চৌধুরী জানান, আগামী ১ জানুয়ারি থেকে রাজধানীর উপকণ্ঠ পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি)  শুরু হতে যাচ্ছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

ঢাকায় এটি হবে ২৭তম বাণিজ্য মেলার আসর। আর পূর্বাচলে বঙ্গবন্ধু এক্সিবিশন সেন্টারে দ্বিতীয়। ২০২২ সাল থেকে পূর্বাচলে স্থায়ী কেন্দ্রে বাণিজ্য মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এর আগে সবগুলো মেলা হতো রোজধানীর শেরেবাংলা নগরে অস্থায়ী কেন্দ্রে। চীনের অর্থায়নে পূর্বাচলে স্থায়ী বাণিজ্য মেলা কেন্দ্র গড়ে তোলার পর এখানেই প্রতিবছর আসর বসবে।

করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন সম্ভব হয়নি। তবে চলতি বছরের ১ জানুয়ারি মেলা আয়োজন করা হয়। রপ্তানি উন্নয়ন ব্যুরো সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৩ সালের ১ জানুয়ারি সকাল ১০টায় সরাসরি বাণিজ্য মেলার উদ্ধোধন করবেন।

ইপিবি কর্তৃপক্ষ বলেছে, এবারের মেলার পরিসর বেড়েছে। এবার দেশি-বিদেশি মিলে মোট ৩৫১টি স্টল, প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন থাকবে। গতবার এই সংখ্যা ছিল ২২৫টি। মেলায় সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোরিয়া, ভারতসহ ১০টি বিদেশি রাষ্টের ১৭টি প্রতিষ্ঠান অংশ নেবে। বাকিগুলো দেশীয়। মেলা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা।

Tag :
আপলোডকারীর তথ্য

1win – Bono de bienvenida y promociones para casino y apuestas 1win

বাণিজ্য মেলা শুরু হচ্ছে ১ জানুয়ারি

প্রকাশিত : ১২:২৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২