সংবাদ শিরোনাম :
উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান শিল্পায়নে নতুন মাইলফলক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার  মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, নতুন উচ্চতায় ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা

রাজধানীকে যানজটমুক্ত করতে নতুন কমিশনারের যত উদ্যোগ

যানজট রাজধানীর অন্যতম প্রধান একটি সমস্যা। যানজটের কারণে প্রতিদিন নষ্ট হয় মূল্যবান কর্মঘণ্টা, অতি মূল্যবান জ্বালানিও। ২০ মিনিটের দূরত্ব পেরোতে সময় লেগে যায় কয়েক ঘণ্টা। তাই রাজধানীর যানজটকে সহনীয় ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন করতে নানা উদ্যোগ নিয়েছেন সদ্য যোগ দেওয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান। সোমবার (২ অক্টোবর) ডিএমপি সদর দফতরে তার সভাপতিত্বে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় ডিএমপির ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার আলোচনার ভিত্তিতে মঙ্গলবার (৩ অক্টোবর) ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন ও ঢাকাকে যানজটমুক্ত করতে একটি নির্দেশনা জারি করেছেন ডিএমপি কমিশনার। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মনিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা যানজটের কারণগুলো চিহ্নিত করে সেগুলো সমাধান করার উদ্যোগ নিয়েছি। সাধারণ মানুষসহ সব স্টেকহোল্ডারকে সঙ্গে নিয়ে ট্রাফিক ব্যবস্থাপনা আরও বেশি উন্নত করার চেষ্টা করা হচ্ছে। আমরা সবাইকে সঙ্গে নিয়ে ঢাকা শহরকে যানজটমুক্ত করতে চাই।’

Tag :
আপলোডকারীর তথ্য

উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল

রাজধানীকে যানজটমুক্ত করতে নতুন কমিশনারের যত উদ্যোগ

প্রকাশিত : ০১:২৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩