সংবাদ শিরোনাম :
উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান শিল্পায়নে নতুন মাইলফলক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার  মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, নতুন উচ্চতায় ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা

ঢাকার পরিবর্তে কলকাতা নামল ওমানের ফ্লাইট

ঘন কুয়াশার কারণে অন্তত ১২টি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা যায়নি। পরে ফ্লাইটগুলো আশপাশের বিমানবন্দরে চলে যায়। এরমধ্যে ওমান থেকে আসা সালাম এয়ারের একটি ফ্লাইট ঢাকার পরিবর্তে কলকাতায় অবতরণ করেছে।সোমবার (১১ ডিসেম্বর) মধ্যরাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত প্রায় ছয় ঘণ্টা ধরে চলে এই অবস্থা।বিমানবন্দর সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে সোমবার মধ্যরাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন দেশ থেকে আসা সর্বমোট ৮টি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে কলকাতায় অবতরণ করেছে। এছাড়া, এয়ার এশিয়ার দুটি ফ্লাইট রওনা হয়েও কুয়ালালামপুর ফিরে গেছে। আর ব্যাংকক থেকে গালফ এয়ারের একটি ফ্লাইট ও ইস্তাম্বুল থেকে আসা তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট দিল্লিতে অবতরণ করে।কলকাতায় অবতরণ করা ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে- থাই এয়ারওয়েজের একটি, কুয়েত এয়ারওয়েজের দুটি, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি, সালাম এয়ারের একটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট। কুয়াশা অনেকটাই কেটে গেলে পরে ফ্লাইটগুলো মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালের দিকে ঢাকায় অবতরণ করতে শুরু করে। একই কারণে ঢাকা থেকেও বিভিন্ন গন্তব্যের ফ্লাইট ছাড়তে দেরি হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল

ঢাকার পরিবর্তে কলকাতা নামল ওমানের ফ্লাইট

প্রকাশিত : ০৬:৫৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩