সংবাদ শিরোনাম :
উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান শিল্পায়নে নতুন মাইলফলক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার  মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, নতুন উচ্চতায় ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা

প্রভু হওয়ার চেষ্টা করবেন না: মেজর হাফিজ

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সহযোগিতা করার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেন, সাহায্য করেছেন বলে এই দেশের প্রভু হওয়ার কোনো চেষ্টা করবেন না। জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করুন। বিএনপি ক্ষমতায় এলে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখবে।

শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা ও আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

আওয়ামী লীগ ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা বানিয়েছে অভিযোগ করে প্রধান অতিথি হাফিজ বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল ৮০ হাজার। এখন হয়েছে আড়াই লাখ। এত মুক্তিযোদ্ধা এলো কীভাবে? বিডিআর বিদ্রোহ নিয়ে সেনা তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের দাবি জানান তিনি।

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের সঞ্চালনায় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, অ্যাডভোকেট ফজলুর রহমান, গণঅধিকার পরিষদ একাংশের সভাপতি নুরুল হক নুর, এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক মহাসচিব নঈম জাহাঙ্গীর প্রমুখ বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল

প্রভু হওয়ার চেষ্টা করবেন না: মেজর হাফিজ

প্রকাশিত : ১২:৩০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪