সংবাদ শিরোনাম :
উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান শিল্পায়নে নতুন মাইলফলক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার  মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, নতুন উচ্চতায় ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা

নারায়ণগঞ্জে সাবেক ডিবি প্রধান হারুনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদা দাবি ও মারধরের ঘটনায় সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এ মামলায় আরও পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে শাহ আলম নামে এক ব্যবসায়ী বাদী হয়ে মামলার আবেদন করলে আদালতের নির্দেশে ফতুল্লা থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, আদালতের নির্দেশে মামলাটি গ্রহণ করা হয়েছে।

মামলায় কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা কাউসার আহমেদ পলাশ (৫৩), মো. মোকারিম (৫২), শাহাদৎ হোসেন সেন্টু (৪৭), মো. হারুন অর রশিদসহ (৪৮) আরও ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর ব্যবসায়িক কাজে যাওয়ার সময় পিস্তল ঠেকিয়ে বাদীর সঙ্গে থাকা নগদ ২০ লাখ টাকাসহ জরুরি কাগজপত্র ছিনিয়ে নেন অভিযুক্তরা। এ সময় তারা তাকে অপহরণ করে আলীগঞ্জে মোকারিমের অফিসে নিয়ে যান। এ সময় তাকে মারধর করে ১০টি অলিখিত চেকের পাতা ও স্ট্যাম্পে সই নিয়ে নেওয়া হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, আসামিরা অজ্ঞাত আরও অনেকের সহায়তায় প্রায় সাত কোটি পাঁচ লাখ টাকার সম্পত্তি আত্মসাৎ করে নেন। হারুন অর রশিদ পুলিশ কর্মকর্তা হওয়ায় এতদিন মামলা দায়ের করতে পারেননি বাদী।

এর আগে আরেক ভুক্তভোগী শাহীন আল মামুন বাদী হয়ে গত ২৮ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদকে প্রধান আসামি করে মামলা করেন। মামলায় ৭ জনের নাম উল্লেখসহ আরও ৫-৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল

নারায়ণগঞ্জে সাবেক ডিবি প্রধান হারুনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ০৭:৫৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪