ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
1win – Bono de bienvenida y promociones para casino y apuestas 1win পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন ‘অ্যাকশনে’ যেতে, বাহিনীর সদস্যরা নির্বিকার চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌরশক্তিচালিত সেচ ব্যবস্থায় বদলাচ্ছে কৃষি ব্যবস্থা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১লা এপ্রিল থেকে আগামী ডিসেম্বরেই চালু হচ্ছে দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানে “এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান

তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে: ইউক্রেনের সাবেক সেনাপ্রধান

ইউক্রেনের সাবেক সেনাপ্রধান ভেলারি ঝালুঝনি দাবি করেছেন, বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তার মতে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ান মিত্রদের সরাসরি যোগ দেওয়ার বিষয়টি তা-ই নির্দেশ করছে।

ইউক্রেনিস্কা প্রাভাদার ইউপি১০০ পুরস্কার অনুষ্ঠানে এমন মন্তব্য করেন এই সাবেক সেনা কমান্ডার। তিনি বলেন, “আমি অবশ্যই বিশ্বাস করি ২০২৪ সালে, আমরা বিশ্বাস করতে পারি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। উত্তর কোরিয়ার সেনারা ইউক্রেনের সামনে দাঁড়িয়ে আছে। সত্যি বলতে, ইতিমধ্যে ইউক্রেনে প্রবেশ করেছে। ইরানের শহীদীরা (ড্রোন) প্রকাশ্যে বেসামরিকদের হত্যা করছে, কোনো লজ্জা ছাড়া। উত্তর কোরিয়ার সেনা আর চীনের যুদ্ধাস্ত্র এখন প্রকাশ্যে এই যুদ্ধে ব্যবহৃত হচ্ছে।”

তিনি ইউক্রেনের মিত্রদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। যেন এই ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ এখানেই থেমে যায়। তিনি বলেন, “ইউক্রেনের মাটিতে এটিকে এখনো এখনই থামানো সম্ভব। কিন্তু কিছু কারণে আমাদের মিত্ররা তা বুঝতে চায় না। এটি নিশ্চিত যে ইউক্রেনের এখন অনেক শত্রু।

তিন মাসে আগে আকস্মিক অভিযান চালিয়ে রাশিয়ার ক্রুর্সক অঞ্চলের বড় একটি অংশ দখল করে নেয় ইউক্রেনীয় সেনারা। তাদের সেখান থেকে হটাতে রাশিয়া উত্তর কোরিয়ার সেনাদের নিয়ে এসেছে। ধারণা করা হচ্ছে ক্রুস্কে এই মুহূর্তে ১০ হাজার কোরীয় সেনা অবস্থান করছে।

ইউক্রেনের এই সাবেক সেনাপ্রধান বলেছেন, “প্রযুক্তি দিয়ে আমরা রক্ষা পাব। তবে ইউক্রেন একা এই লড়াইয়ে জয় পাবে কিনা সেটি নিশ্চিত নয়।”

Tag :
আপলোডকারীর তথ্য

1win – Bono de bienvenida y promociones para casino y apuestas 1win

তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে: ইউক্রেনের সাবেক সেনাপ্রধান

প্রকাশিত : ০৯:১৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪