সংবাদ শিরোনাম :
উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান শিল্পায়নে নতুন মাইলফলক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার  মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, নতুন উচ্চতায় ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা

জরুরি তলবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইক‌মিশনার

ভারতে বাংলাদেশের কয়েকটি মিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে জরুরি তলব করেছে সরকার।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়। বিকেল ৪টার কিছু সময় আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে তাকে তলব করা হয়েছে। সেখানে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি।

সং‌শ্লিষ্টরা জানিয়েছেন, বিশেষ করে আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনে বর্বরোচিত হামলা-ভাঙচুর ও ফ্ল্যাগস্ট্যান্ড ভেঙে বাংলাদেশের জাতীয় পতাকা খুলে নিয়ে পোড়ানোর ঘটনার ব্যাখ্যা চাইতে ভারতীয় হাইকমিশনারকে জরুরি ভিত্তিতে তলব করা হয়েছে।

এর আগে হাইকমিশনে হামলার ঘটনার পুনরাবৃত্তি রোধে আগরতলাসহ ভারতে অবস্থিত বাংলাদেশের সব মিশনের নিরাপত্তা জোরদার করার জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে নোট পাঠায় বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল

জরুরি তলবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইক‌মিশনার

প্রকাশিত : ০৬:০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪