সংবাদ শিরোনাম :
উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান শিল্পায়নে নতুন মাইলফলক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার  মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, নতুন উচ্চতায় ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা

সোনা চোরাচালানের অভিযোগে হাজার কোটি টাকার বিমান জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানে তল্লাশি চালিয়ে ২০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আতিয়া সামিয়াকে আটকের পাশাপাশি বিমানটিও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা চট্টগ্রাম বিমানবন্দর টিম, বিমানবন্দর নিরাপত্তা শাখা এবং শুল্ক গোয়েন্দা যৌথ অভিযান পরিচালনা করে।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, বোয়িং-৭৭৭-৩ই৯ (ইআর) মডেলের বিমানটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে উড়াল দিয়ে চট্টগ্রাম বিমানবন্দর পৌঁছে। বিমানটির ৯জে সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২০টি ২৪ ক্যারেটের সোনার বার পাওয়া যায়। এরপর ওই সিটে থাকা যাত্রী আতিয়াকে আটক করা হয়। তিনি রাজশাহীর বোয়ালিয়া এলাকার মোহাম্মদ ইয়াসিনের মেয়ে।

বিমানে হাজার কোটি টাকার দুর্নীতি, কারাগারে পাঁচ কর্মকর্তা
সূত্র জানায়, জব্দ করা বিমানটির মূল্য এক হাজার কোটি টাকা। এছাড়া জব্দ সোনার বারগুলোর ওজন ২ কেজি ৩৩০ গ্রাম এবং এগুলোর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৬০ লাখ টাকা।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর ঢাকা পোস্টকে বলেন, যেখান থেকে জব্দ করা হয়েছে, সেখানে সাধারণ যাত্রীর পক্ষে সোনার বারগুলো রাখা সম্ভব না। এ কারণে বিমানের সবাইকে জবাবদিহির আওতায় আনা হতে পারে।

তিনি আরও বলেন, কাগজে-কলমে বিমানটি জব্দ করা হলেও যাত্রী নামিয়ে এটি রাজধানীর উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিমানটি পরে যাত্রী নিয়ে চলাচল করবে কি না সেটি সংস্থাটির বিষয়।

Tag :
আপলোডকারীর তথ্য

উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল

সোনা চোরাচালানের অভিযোগে হাজার কোটি টাকার বিমান জব্দ

প্রকাশিত : ০৮:৫১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪