ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
1win – Bono de bienvenida y promociones para casino y apuestas 1win পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন ‘অ্যাকশনে’ যেতে, বাহিনীর সদস্যরা নির্বিকার চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌরশক্তিচালিত সেচ ব্যবস্থায় বদলাচ্ছে কৃষি ব্যবস্থা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১লা এপ্রিল থেকে আগামী ডিসেম্বরেই চালু হচ্ছে দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানে “এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী তুর্কি ব্যবসায়ী গোষ্ঠী

বাংলাদেশে একটি যন্ত্রাংশ উৎপাদন কারখানা স্থাপনে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে শীর্ষস্থানীয় তুর্কি ব্যবসায়ী গোষ্ঠী কোচ হোল্ডিংস।
কোম্পানিটির টেকসই ইউনিটের সভাপতি ফাতিহ কামাল এবিকলিওগ্লুর নেতৃত্বে একটি ব্যবসায়িক প্রতিনিধি দল আজ (বৃহস্পতিবার) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করে। তখন তারা এই পরিকল্পনার কথা জানায়।

ফাতিহ কামাল বলেন, কয়েক বছর আগে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড অধিগ্রহণের পর কোম্পানিটি নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি গৃহস্থালি যন্ত্রপাতি উৎপাদন কারখানা স্থাপন করেছে।
তিনি বলেন, আমরা বিনিয়োগের দ্বিতীয় পর্যায়ে রয়েছি। বাংলাদেশে ভালো সম্ভাবনা রয়েছে।

এসময় প্রধান উপদেষ্টা বাংলাদেশে উৎপাদনে আরও বেশি তুর্কি বিনিয়োগকে স্বাগত জানান। তিনি বলেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত।

ড. ইউনূস বলেন, তুরস্ক বিশ্ব জুড়ে পণ্য রপ্তানি করতে বাংলাদেশে কারখানা স্থাপন করুন। বাংলাদেশ হালাল পণ্যের উৎপাদন ও উৎপাদন কেন্দ্র হতে পারে। এটি সহজেই একটি অ্যাসেম্বলি বিনিয়োগ কেন্দ্র হতে পারে।

এসময় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বৈঠকে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

1win – Bono de bienvenida y promociones para casino y apuestas 1win

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী তুর্কি ব্যবসায়ী গোষ্ঠী

প্রকাশিত : ১০:১৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫