ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
1win – Bono de bienvenida y promociones para casino y apuestas 1win পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন ‘অ্যাকশনে’ যেতে, বাহিনীর সদস্যরা নির্বিকার চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌরশক্তিচালিত সেচ ব্যবস্থায় বদলাচ্ছে কৃষি ব্যবস্থা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১লা এপ্রিল থেকে আগামী ডিসেম্বরেই চালু হচ্ছে দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানে “এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান

সিরিয়ার নতুন প্রেসিডেন্টকে সৌদি বাদশাহ-ক্রাউন প্রিন্সের অভিনন্দন

সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ায় দেশটির বিদ্রোহী নেতা আহমেদ আল-শারাকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। দীর্ঘদিনের স্বৈরশাসক বাশার আল-আসাদকে উৎখাতের দুই মাসের কম সময় পর আল-শারা দায়িত্ব নেওয়ায় বৃহস্পতিবার তাকে অভিনন্দন জানিয়েছেন তারা।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি বাদশাহ অভিনন্দন বার্তায় বলেছেন, ক্রান্তিকালীন পর্যায়ে সিরীয় আরব প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হওয়া উপলক্ষে আহমেদ আল-শারাকে আমরা অভিনন্দন জানাতে পেরে খুশি।

বুধবার সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে আহমেদ আল-শারার নাম ঘোষণা করা হয়েছে। তবে তার প্রেসিডেন্টের মেয়াদকালের বিষয়ে সুনির্দিষ্ট করে কোনও তথ্য জানায়নি দেশটির কর্তৃপক্ষ।

আল-শারা দায়িত্ব নেওয়ার পর উপসাগরীয় রাষ্ট্রগুলোর মধ্যে থেকে প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে কাতারের আমিরকে সিরিয়ায় স্বাগত জানিয়েছেন বৃহস্পতিবার।

রিয়াদের বিবৃতিতে বলা হয়েছে, সৌদি প্রধানমন্ত্রী ও ডি-ফ্যাক্টো নেতা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান পৃথক বার্তায় সিরিয়ার নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন।

গত সপ্তাহে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী দামেস্ক সফর করেন। এ সময় তিনি সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে আরোপিত আন্তর্জাতিক বিভিন্ন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ক্ষেত্রে সৌদি আরবের পক্ষ থেকে সিরিয়াকে সহায়তা করার প্রতিশ্রুতি দেন।

এর আগে, চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী প্রথম বিদেশ সফরে সৌদি আরবে যান। গত ডিসেম্বরে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়াকে এক সাক্ষাৎকার দেন আহমেদ আল-শারা।

সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সিরিয়ার ভবিষ্যতের বিষয়ে সৌদি আরব অবধারিতভাবে মুখ্য ভূমিকা পালন করবে। এ সময় তিনি সিরিয়ার প্রতিবেশী দেশগুলোর জন্য সেখানে বিশাল বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে বলেও ইঙ্গিত দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

1win – Bono de bienvenida y promociones para casino y apuestas 1win

সিরিয়ার নতুন প্রেসিডেন্টকে সৌদি বাদশাহ-ক্রাউন প্রিন্সের অভিনন্দন

প্রকাশিত : ১০:২১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫