ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
1win – Bono de bienvenida y promociones para casino y apuestas 1win পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন ‘অ্যাকশনে’ যেতে, বাহিনীর সদস্যরা নির্বিকার চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌরশক্তিচালিত সেচ ব্যবস্থায় বদলাচ্ছে কৃষি ব্যবস্থা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১লা এপ্রিল থেকে আগামী ডিসেম্বরেই চালু হচ্ছে দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানে “এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা: ইসরায়েলের বক্তব্যের সময় ওয়াকআউট করেছে বাংলাদেশও

মরক্কোতে অনুষ্ঠিত বৈশ্বিক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে ইসরায়েলি প্রতিনিধি দলের বক্তব্যের সময় বাংলাদেশসহ বেশকিছু দেশ ওয়াকআউট করেছে। কিন্তু কিছু মহল তাৎক্ষণিক এ ওয়াকআউটকে ভুলভাবে ব্যাখ্যা করছে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ ফেব্রুয়ারি মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত ৪র্থ গ্লোবাল মিনিস্টেরিয়াল কনফারেন্স অন রোড সেফটিতে ইসরায়েলি প্রতিনিধি দলের বক্তব্যের সময় বেশকিছু দেশের প্রতিনিধি তাৎক্ষণিক ওয়াকআউট করে। কিন্তু এটিকে ভুলভাবে ব্যাখ্যা করছে কিছু মহল। কারণ, বাংলাদেশ প্রতিনিধি দলও ওয়াকআউটকারী দেশগুলোর মধ্যে ছিল।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফিলিস্তিন সংকট, ইসরায়েলের গণহত্যা ও ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়নের বিষয়ে বাংলাদেশের অবস্থান সুপরিচিত। সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে যে, এই নির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন।

এদিকে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ সংক্রান্ত কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দাবি করা হয়, ইসরায়েলি প্রতিনিধির বক্তব্যের সময় অনেক দেশ ওয়াকআউট করে সম্মেলন থেকে বেরিয়ে গেলেও বাংলাদেশের কূটনীতিক সেখানে বসেছিলেন এবং ইসরায়েলি প্রতিনিধির বক্তব্যকে সমর্থন করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

1win – Bono de bienvenida y promociones para casino y apuestas 1win

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা: ইসরায়েলের বক্তব্যের সময় ওয়াকআউট করেছে বাংলাদেশও

প্রকাশিত : ০৮:৩৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫