সংবাদ শিরোনাম :
উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান শিল্পায়নে নতুন মাইলফলক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার  মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, নতুন উচ্চতায় ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা

দেশের প্রতি মানুষের ভালোবাসার প্রমাণ জুলাই বিপ্লব : জ্বালানি সচিব

জুলাই বিপ্লব দেশের প্রতি মানুষের ভালোবাসার প্রমাণ বলে মন্তব্য করেছেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

শনিবার (২৬ জুলাই) রাজধানীতে পেট্রোবাংলা ভবনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশে যে এখনো ভালো মানুষ আছে, বাংলাদেশ যে এখনো নষ্ট হয়ে যায়নি, বিশ্বের দরবারে নিজেদের অবস্থানের জন্য বাংলাদেশের মানুষের যে একটা স্পৃহা আছে, দেশের প্রতি যে ভালোবাসা আছে, তার প্রমাণ এই জুলাই বিপ্লব। এটি একটি মাইলফলক।

এ ছাড়া মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনায় নিহত সবার কথা স্মরণ করে, বিশেষত শিক্ষিকাদের আত্মত্যাগকে একটি বিরল ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এটা দেশের প্রতি, জাতির প্রতি, সমাজের প্রতি যে ভালোবাসা তার বহিঃপ্রকাশ। এসব ঘটনা আমাদের অনুপ্রাণিত করে।

সচিব বলেন, এসব ঘটনা থেকে বোঝা যায় দেশে ভালো মানুষের সংখ্যা বেশি। গুটিকয়েক খারাপ মানুষের জন্য দেশকে নষ্ট হতে দিতে পারি না। আমাদের দায়িত্ব হলো তাদেরকে চিহ্নিত করা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাতে তারা আর দেশের ক্ষতি করতে না পারে।

বক্তব্যে জুলাই আন্দোলনে নিহত ফাইয়াজের বাবা শহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, আমার ছেলের বিদেশে চলে যাওয়ার কথা ছিল। তার সরকারি চাকরি করার কথা ছিল না। তারপরও সে আন্দোলনে গিয়েছিল বৈষম্য, দুর্নীতি, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। ১৮ জুলাই ধানমন্ডি ২৭ নম্বরের কাছে আমার ছেলেকে হত্যা করা হয়। পিতার কাছে সন্তানের লাশ সব থেকে ভারী।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. আমিন উল আহসান বলেন, আমাদের প্রত্যেকের নিজ নিজ কাজ আছে, দায়িত্ব আছে, আমরা যদি নিজ নিজ কাজ সঠিকভাবে করি, সঠিক দায়িত্ব পালন করি তবে মানুষের অধিকার ক্ষুণ্ন হয় না, বৈষম্য তৈরি হয় না।

Tag :
আপলোডকারীর তথ্য

উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল

দেশের প্রতি মানুষের ভালোবাসার প্রমাণ জুলাই বিপ্লব : জ্বালানি সচিব

প্রকাশিত : ০১:২৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫