সংবাদ শিরোনাম :
উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান শিল্পায়নে নতুন মাইলফলক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার  মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, নতুন উচ্চতায় ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা

৫ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম

৫ আগস্টের মধ্যে যে কোনো মূল্যে ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

রোববার (২৭ জুলাই) ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে শেরপুরে শহরের থানা মোড়ে এসসিপি আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশব্যাপী সংস্কারের আলাপ-আলোচনা চলছে। আমরা বলেছি, ৫ অগাস্টের মধ্যে যে কোনো মূল্যে ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে। সঙ্গে ‘জুলাই ঘোষণাপত্র’ও ঘোষণা করতে হবে। ঐক্যমত্য কমিশনে যদি মৌলিক সংস্কার না হয়। যদি রাষ্ট্রের গুণগত পরিবর্তন নিশ্চিত করা সম্ভব না হয়, তাহলে এনসিপি সেই ‘জুলাই সনদে’ সমর্থন দেবে না।

নাহিদ ইসলাম বলেন, শেরপুর সীমান্ত দিয়ে প্রতিনিয়ত পুশইন করে বাংলাদেশে জনগণ ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। আমরা পুশইনের বিরোধিতা করেছি। আমরা ভারত সরকারকে বলেছি, সীমান্তে আমরা কোনো হত্যাকাণ্ড ও পুশইন মেনে নেব না। আমরা বলেছি, যদি পুশইন করতে হয় আওয়ামী লীগের সন্ত্রাসীদের এবং শেখ হাসিনাকে পুশইন করুন।

জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী প্রকৌশলী মো. লিখন মিয়ার সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

সমাবেশের আগে শেরপুর শহরের কলেজ মোড়ের জুলাই আন্দোলনে শহীদ মাহবুব চত্বর থেকে পদযাত্রা করেন নেতাকর্মীরা। সেটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে এসে শেষ হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল

৫ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম

প্রকাশিত : ০১:১৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫