সংবাদ শিরোনাম :
উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান শিল্পায়নে নতুন মাইলফলক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার  মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, নতুন উচ্চতায় ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা

চিৎকার শুনে ছিনতাইকারীকে দৌড়ে ধরলেন সার্জেন্ট, সোনার চেইন উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরে ডিউটিতে যাওয়ার পথে শুনে ছিনতাইকারীকে দৌড়ে ধরে সোনার চেইনসহ এক ছিনতাইকারীকে আটক করেছেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট তানবির আহমেদ।

রোববার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া চেইনটির আনুমানিক ওজন এক ভরি দুই আনা, যার বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা। ট্রাফিক তেজগাঁও জোনের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার দুপুর ১টা ৫০ মিনিটে ট্রাফিক তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনে কর্মরত সার্জেন্ট তানবির আহমেদ বাসা থেকে ডিউটি পোস্টে যাচ্ছিলেন। কলেজগেট এলাকায় সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে এক নারীর চিৎকার শুনে তিনি এক ব্যক্তিকে দৌড়াতে দেখেন। দ্রুত মোটরসাইকেল থামিয়ে তিনি ওই ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে আনুমানিক ১ ভরি ২ আনা ওজনের একটি সোনার চেইন উদ্ধার করা হয়।

এ সময় ভুক্তভোগী মোছা. শিরিন (৪০তম বিসিএস, কৃষি ক্যাডার) ঘটনাস্থলে এসে তার চেইনটি শনাক্ত করেন। পরে আটক ছিনতাইকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিষয়ে সার্জেন্ট তানবির আহমেদ বলেন, আমি বাসা থেকে ডিউটি পোস্টে যাচ্ছিলাম। হঠাৎ একজন নারীর গলায় ‘চোর, চোর’ বলে চিৎকার শুনতে পাই। সঙ্গে সঙ্গে বাইক ঘুরিয়ে দেখতে পাই একজন দৌড়াচ্ছে। পরে উপস্থিত জনতার সহায়তায় আমি দ্রুত তাকে আটক করতে সক্ষম হই।

Copied from: https://rtvonline.com/

Tag :
আপলোডকারীর তথ্য

উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল

চিৎকার শুনে ছিনতাইকারীকে দৌড়ে ধরলেন সার্জেন্ট, সোনার চেইন উদ্ধার

প্রকাশিত : ১০:২৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫