ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
1win – Bono de bienvenida y promociones para casino y apuestas 1win পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন ‘অ্যাকশনে’ যেতে, বাহিনীর সদস্যরা নির্বিকার চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌরশক্তিচালিত সেচ ব্যবস্থায় বদলাচ্ছে কৃষি ব্যবস্থা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১লা এপ্রিল থেকে আগামী ডিসেম্বরেই চালু হচ্ছে দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানে “এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান

মহাজাগতিক বিরল দৃশ্যের সাক্ষী হবে বিশ্ববাসী

মহাজাগতিক এক বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী। দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পর আগামী ১২ আগস্ট আকাশে দেখা যাবে পূর্ণ সূর্যগ্রাস সূর্যগ্রহণ, যার প্রভাবে কিছু অঞ্চলের দিনের আকাশ সাময়িকভাবে রূপ নেবে রাতের অন্ধকারে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলো সম্পূর্ণরূপে আড়াল করবে, তখনই তৈরি হবে এই রোমাঞ্চকর পরিস্থিতি। এবারের গ্রহণটি সবচেয়ে স্পষ্টভাবে উপভোগ করা যাবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর স্পেন এবং উত্তর-পূর্ব পর্তুগালের কিছু অংশ থেকে, যেখানে এলাকাভেদে কয়েক সেকেন্ড থেকে শুরু করে দুই মিনিটেরও বেশি সময় সূর্য পুরোপুরি ঢাকা থাকবে।

মহাজাগতিক এই ঘটনার পূর্ণ ছায়াপথটি প্রায় আট হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ হবে। আর্কটিক অঞ্চলের উপকূল থেকে শুরু হয়ে এটি উত্তর মেরুর কাছ দিয়ে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও পর্তুগাল হয়ে স্পেনের উত্তরাঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করবে।

ইউরোপের মূল ভূখণ্ডে সর্বশেষ ২০০৬ সালে পূর্ণ সূর্যগ্রহণ দেখা গেলেও স্পেনের মূল ভূখণ্ডের জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত, কারণ দেশটি সর্বশেষ ১৯০৫ সালে এমন দৃশ্যের সাক্ষী হয়েছিল। এবারের গ্রহণে গ্রিনল্যান্ডের দর্শকরা দুই মিনিটের বেশি সময় ধরে এই পূর্ণ অন্ধকার উপভোগ করতে পারলেও স্পেনের উত্তরাঞ্চলে এর স্থায়িত্ব হবে মাত্র ২০ সেকেন্ডের মতো। তবে ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকার এক বিস্তীর্ণ অঞ্চলে পূর্ণ রূপ দেখা না গেলেও আংশিক সূর্যগ্রহণ পরিলক্ষিত হবে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এই চমৎকার দৃশ্য সবচেয়ে ভালোভাবে উপভোগ করা যাবে। আর যারা এবার এই সুযোগ মিস করবেন, তাদের পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণের জন্য অপেক্ষা করতে হবে ২০২৭ সালের ২ আগস্ট পর্যন্ত; যা মূলত দক্ষিণ স্পেন, উত্তর আফ্রিকা, সৌদি আরব ও ইয়েমেন থেকে দৃশ্যমান হবে। অন্যদিকে, ২০৩৩ সালে যুক্তরাষ্ট্রে আবার পূর্ণ সূর্যগ্রহণ দেখা গেলেও তা কেবল আলাস্কাতেই সীমাবদ্ধ থাকবে এবং দেশটির মূল ভূখণ্ডে পরবর্তী সূর্যগ্রহণের জন্য ২০৪৪ সাল পর্যন্ত দীর্ঘ অপেক্ষা করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

1win – Bono de bienvenida y promociones para casino y apuestas 1win

মহাজাগতিক বিরল দৃশ্যের সাক্ষী হবে বিশ্ববাসী

প্রকাশিত : ০৫:২৫:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬