সংবাদ শিরোনাম :
অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা ঋণচুক্তিতে সই বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এআইআইবি ইউরোপে স্বপ্নযাত্রা পাঁচ মাসে সাগরে প্রাণ গেছে ১৩০০ জনের বেশি ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার ইরানে ফের হামলা হলে নেতানিয়াহুকে একাই সামলাতে হবে, সতর্কবার্তা ট্রাম্পের রাশিয়ার শ্রমবাজারে এক লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ টিকে থাকতে উদ্ভাবনী ও টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণ জরুরি: প্রধানমন্ত্রী প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে: খাদ্য প্রতিমন্ত্রী মহাজাগতিক বিরল দৃশ্যের সাক্ষী হবে বিশ্ববাসী

ঋণচুক্তিতে সই বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এআইআইবি

ঋণচুক্তিতে সই

বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এআইআইবি

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
email sharing button
messenger sharing button
whatsapp sharing button
sharethis sharing button

বাংলাদেশ সরকার ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) মধ্যে স্ট্রেনদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রাম (এসইএমজিপি) সাবপ্রোগ্রাম ২-এর আওতায় ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের বাজেট সহায়তা ঋণচুক্তিতে সই হয়েছে।

বুধবার (১০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।

চুক্তিতে সই করেন ইআরডির অতিরিক্ত সচিব মো. আহসান কিবরিয়া সিদ্দিকী এবং এআইআইবির পক্ষে পাবলিক সেক্টর ক্লায়েন্টস ডিপার্টমেন্ট রিজিয়ন-১ এর মহাপরিচালক রজত মিশ্র।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অর্থায়ন এআইআইবির ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট ফেসিলিটির আওতায় বিবেচিত ৭৫০ মিলিয়ন মার্কিন ডলারের পলিসি-বেজড লেনডিং (পিবিএল) প্যাকেজের একটি অংশ। ক্রমবর্ধমান বৈশ্বিক অর্থনৈতিক প্রতিকূলতা, বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সৃষ্ট বিরূপ প্রভাব মোকাবিলা এবং জরুরি সরকারি ব্যয় ও বৈদেশিক অর্থায়নের চাহিদা পূরণে এ সহায়তা দেওয়া হচ্ছে।

ইআরডি জানায়, এআইআইবির এ অর্থায়ন সহায়তা কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভূমিকা রাখবে। এর মধ্যে রয়েছে সামাজিক খাতে স্থিতিশীলতা ও ব্যয় বজায় রাখতে সহায়তা, চলমান অর্থনৈতিক সংস্কার ও রাজস্ব সংগ্রহের প্রচেষ্টা এগিয়ে নেওয়া, জনগণের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় সামাজিক ও অবকাঠামোগত ব্যয় নিশ্চিত করা এবং বৈশ্বিক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতা থেকে উদ্ভূত বাহ্যিক অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় নীতি সংস্কার বাস্তবায়নে সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে স্ট্রেনদেনিং ইকোনমিক ম্যানেজমন্টে অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রাম (এসইএমজিপি)-সাবপ্রোগ্রাম ২- এর আওতায় এ অর্থায়ন করা হয়েছে।

এ কর্মসূচিতে এআইআইবির পাশাপাশি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) যৌথ অর্থায়ন করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল

ঋণচুক্তিতে সই বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এআইআইবি

প্রকাশিত : ০৯:২৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬