সংবাদ শিরোনাম :
উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান শিল্পায়নে নতুন মাইলফলক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার  মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, নতুন উচ্চতায় ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি

অনলাইন রিপোর্ট॥

গতকাল (২৬ ডিসেম্বর) রাতে সভাপতিমন্ডলীর সভা শেষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের জানান, সভাপতিমণ্ডলীর দু’টি পদ, সম্পাদক ও উপ-সম্পাদকের একটি করে পদ, কেন্দ্রীয় সংসদের ২৮টি সদস্য পদ পূর্ণাঙ্গ করার দায়িত্ব সভাপতিমণ্ডলীর বৈঠকে দলীয় সভাপতি শেখ হাসিনাকে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রায় তিন ঘণ্টাব্যাপী বিভিন্ন বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে। আমাদের সাংগঠনিক কর্মসূচির পরবর্তী করণীয়, বিশেষ করে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি

প্রকাশিত : ১১:৩১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২