সংবাদ শিরোনাম :
উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান শিল্পায়নে নতুন মাইলফলক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার  মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, নতুন উচ্চতায় ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা

উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে ফ্ল্যাট বরাদ্দ দেবে রাজউক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন উত্তরা ১৮নং সেক্টরে নির্মিত ও নির্মাণাধীন উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে স্বল্প সংখ্যক আবাসিক ফ্ল্যাট বরাদ্দ দেবে রাজউক।

শুক্রবার (৮ নভেম্বর) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রাজউকের পরিচালক (বোর্ড, জনসংযোগ ও প্রটোকল) শামীমা মোমেন এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানিয়েছেন।

শামীমা মোমেন জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উত্তরা আবাসিক এলাকায় ১৮নং সেক্টরে নির্মাণাধীন ১৬৫৪ বর্গফুট আয়তনের ‘এ’ ব্লকে অল্প সংখ্যক ফ্ল্যাট বরাদ্দের জন্য স্থায়ী বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে রাজউকের নির্ধারিত আবেদন ফরমে আবেদন করার জন্য আহ্বান করা হয়েছে।

রাজউক ভবনে জনতা ব্যাংক লি., সোনালী ব্যাংক লি., অগ্রণী ব্যাংক লি. থেকে নগদ দুই হাজার (অফেরৎযোগ্য) প্রদান করে ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন ফরম ও প্রসপেক্টাস ক্রয় করা যাবে।

জামানত হিসেবে চার লাখ টাকা চেয়ারম্যান, রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের অনুকূলে যেকোনো তফসিলভুক্ত ব্যাংক থেকে ব্যাংক ড্রাফট, পে-অর্ডার করে আবেদন ফরম জমা প্রদান করা যাবে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের রাজউক ওয়েবসাইট থেকে আবেদন ফরম ও প্রসপেক্টাস ডাউনলোড করে প্রসপেক্টাসে বর্ণিত শর্তাবলি পূরণ সাপেক্ষে চেয়ারম্যান, রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প ওয়েজ আর্নার শাখা বরাবর নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফরম প্রেরণ করতে পারবেন।

আবেদন ফরম ও প্রসপেক্টাস বাবদ ৩০ মার্কিন ডলার বা ২৫ ইউরো (অফেরতযোগ্য) জামানতের সঙ্গে জমা প্রদান করতে হবে। বিদেশে অবস্থানরত আবেদনকারীদের জামানতবাবদ মার্কিন ডলার ৫ হাজার ২০০ অথবা ৪ হাজার ৭০০ ইউরো চেয়ারম্যান, রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের অনুকূলে জমাপূর্বক আবেদন ফরম জমা দিতে পারবেন।

এ ছাড়া, বিস্তারিত তথ্য রাজউকের ওয়েবসাইটে উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের নোটিশ বোর্ডে সংযুক্ত সংশোধিত প্রসপেক্টাস থেকে জানা যাবে। প্রয়োজনে হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে রাজউক।

Tag :
আপলোডকারীর তথ্য

উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল

উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে ফ্ল্যাট বরাদ্দ দেবে রাজউক

প্রকাশিত : ১১:০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪