ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন ‘অ্যাকশনে’ যেতে, বাহিনীর সদস্যরা নির্বিকার চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌরশক্তিচালিত সেচ ব্যবস্থায় বদলাচ্ছে কৃষি ব্যবস্থা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১লা এপ্রিল থেকে আগামী ডিসেম্বরেই চালু হচ্ছে দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানে “এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান শিল্পায়নে নতুন মাইলফলক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার 

৫ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম

৫ আগস্টের মধ্যে যে কোনো মূল্যে ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

রোববার (২৭ জুলাই) ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে শেরপুরে শহরের থানা মোড়ে এসসিপি আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশব্যাপী সংস্কারের আলাপ-আলোচনা চলছে। আমরা বলেছি, ৫ অগাস্টের মধ্যে যে কোনো মূল্যে ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে। সঙ্গে ‘জুলাই ঘোষণাপত্র’ও ঘোষণা করতে হবে। ঐক্যমত্য কমিশনে যদি মৌলিক সংস্কার না হয়। যদি রাষ্ট্রের গুণগত পরিবর্তন নিশ্চিত করা সম্ভব না হয়, তাহলে এনসিপি সেই ‘জুলাই সনদে’ সমর্থন দেবে না।

নাহিদ ইসলাম বলেন, শেরপুর সীমান্ত দিয়ে প্রতিনিয়ত পুশইন করে বাংলাদেশে জনগণ ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। আমরা পুশইনের বিরোধিতা করেছি। আমরা ভারত সরকারকে বলেছি, সীমান্তে আমরা কোনো হত্যাকাণ্ড ও পুশইন মেনে নেব না। আমরা বলেছি, যদি পুশইন করতে হয় আওয়ামী লীগের সন্ত্রাসীদের এবং শেখ হাসিনাকে পুশইন করুন।

জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী প্রকৌশলী মো. লিখন মিয়ার সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

সমাবেশের আগে শেরপুর শহরের কলেজ মোড়ের জুলাই আন্দোলনে শহীদ মাহবুব চত্বর থেকে পদযাত্রা করেন নেতাকর্মীরা। সেটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে এসে শেষ হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন ‘অ্যাকশনে’ যেতে, বাহিনীর সদস্যরা নির্বিকার

৫ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম

প্রকাশিত : ০১:১৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫