সংবাদ শিরোনাম :
উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান শিল্পায়নে নতুন মাইলফলক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার  মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, নতুন উচ্চতায় ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা

টঙ্গী ফ্লাইওভারের দুটি লেন উদ্বোধন 

অনলাইন রিপোর্ট॥
আজ (৬ নভেম্বর) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিআরটি প্রকল্পের হাউজ বিল্ডিং- টঙ্গী ফায়ার সার্ভিস অংশে ঢাকামুখী দুটি লেন উন্মুক্ত করেন। গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী থেকে ঢাকার উত্তরার হাউসবিল্ডিং পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের দুটি লেন খুলে দেওয়া হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, ‘গাজীপুরে মহাসড়কে দুর্ভোগ কমাতে রাজধানীমুখী ফ্লাইওভারের ২ দশমিক ২ কিলোমিটার দুটি লেন খুলে দেওয়া হলো। আগামী জুনের মধ্যে বিআরটির প্রকল্প সম্পূর্ণ খুলে দেওয়া সম্ভব হবে।’তিনি আরও বলেন, ‘আগামীকাল সোমবার সিলেটসহ তিনটি বিভাগের ১০০টি ব্রিজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বছর নির্বাচন, এর আগে প্রধানমন্ত্রী নতুন কোনো প্রকল্প হাতে নেবেন না।’ বাংলাদেশের বড় উন্নয়ন বিআরটি প্রজেক্টে ভুলত্রুটি হতেই পারে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বিএনপি শুধু সমালোচনা করে। জাতীয় পার্টি চিৎকার করে। কিন্তু তারা কি করেছে? বিএনপির সময় কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি।’
আরও উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল,  সড়ক মন্ত্রণালয়ের সচিব এবিএম আমিনুল্লাহ নুরী, সেতু মন্ত্রণালয়ের সচিব, বিআরটি প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আতিকুর রহমান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার  নজরুল ইসলাম, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ প্রমুখ।
Tag :
আপলোডকারীর তথ্য

উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল

টঙ্গী ফ্লাইওভারের দুটি লেন উদ্বোধন 

প্রকাশিত : ০৪:৫৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২