সংবাদ শিরোনাম :
উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান শিল্পায়নে নতুন মাইলফলক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার  মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, নতুন উচ্চতায় ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা

লঘুচাপের সৃষ্টি বঙ্গোপসাগরে

অনলাইন রিপোর্ট॥
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। লঘুচাপটি বর্তমানে শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া, ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। তবে আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার অবস্থা কিছুটা পরিবর্তন হতে পারে। তবে এই লঘুচাপের প্রভাব বাংলাদেশে পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমনকি লঘুচাপের ফলে দেশের কোথাও বৃষ্টিপাতেরও সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার দুপুরে এ বিষয়ে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে লঘুচাপটি আরও ঘনীভূত হলেও এর প্রভাব বাংলাদেশে পড়বে না। এমনকি এর প্রভাবে বাংলাদেশের কোথাও কোনো ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই। লঘুচাপটির সম্পূর্ণ প্রভাব শ্রীলঙ্কার ওপর দিয়ে যাবে। তিনি আরও বলেন, এই লঘুচাপটির কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসকারীদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই।
Tag :
আপলোডকারীর তথ্য

উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল

লঘুচাপের সৃষ্টি বঙ্গোপসাগরে

প্রকাশিত : ০৩:৫৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২