সংবাদ শিরোনাম :
উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান শিল্পায়নে নতুন মাইলফলক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার  মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, নতুন উচ্চতায় ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা

আগামীকাল ১৮ অক্টোবর শহীদ শেখ রাসেল দিবস

অনলাইন রিপোর্ট॥
আজিজুল হক আজিজঃ-  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯ তম জন্মদিন আগামীকাল। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আগামীকাল সারাদিন ব্যাপী নানান কর্মসূচি গ্রহণ করেছে।  সকাল ৮.৩০ মিনিটে বনানী কবরস্থানে শহীদ শেখ রাসেল সহ ১৫ ই আগস্টে নিহত সকল শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করবেন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
এরপর সকাল ৯.০০ মিনিটে বনানী কবরস্থান সংলগ্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। বিকাল ৪.০০ মিনিটে  বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ লীগ এর উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি, শহীদ শেখ রাসেলের সহপাঠী প্রযুক্তিবিদ শুভন ইসলাম ও আবৃত্তিকার শিমুল মোস্তফা এবং মোটিভেশনাল স্পিকার ও মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। অনুষ্ঠান শেষে ১০০ প্রতিবন্ধী শিশুদের মাঝে ক্রীড়া ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে।
শহীদ শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক দেশব্যাপী সংগঠনের প্রতিটি ইউনিটকে অনুরূপ কর্মসূচি পালন করতে নির্দেশনা প্রদান করেছেন।
Tag :
আপলোডকারীর তথ্য

উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল

আগামীকাল ১৮ অক্টোবর শহীদ শেখ রাসেল দিবস

প্রকাশিত : ০৬:৫৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২