ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
1win – Bono de bienvenida y promociones para casino y apuestas 1win পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন ‘অ্যাকশনে’ যেতে, বাহিনীর সদস্যরা নির্বিকার চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌরশক্তিচালিত সেচ ব্যবস্থায় বদলাচ্ছে কৃষি ব্যবস্থা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১লা এপ্রিল থেকে আগামী ডিসেম্বরেই চালু হচ্ছে দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানে “এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান

মিরসরাইয়ে আরও তিন লাশ উদ্ধার 

সিত্রাংয়ের প্রভাবে বিরূপ আবহাওয়ার মধ্যে চট্টগ্রামের মীরসরাইয়ে সাগরে ডুবে যাওয়া বালুর ড্রেজারের নিখোঁজ আরও তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে ড্রেজারের ভেতর থেকে তিনজনের লাশ উদ্ধারের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান।ডুবে যাওয়া ওই ডেজার থেকে এ নিয়ে মোট চারজনের লাশ উদ্ধার করা হল। নিখোঁজ বাকি চারজনের খোঁজে সেখানে এখনও তল্লাশি চলছে।
সোমবার রাত ১১টার দিকে ঝড়ের মধ্যে মীরসরাইয়ের বামনসুন্দর খাল ও বঙ্গোপসাগরের সংযোগ অংশে ‘সৈকত এন্টারপ্রাইজ-২’ নামের ড্রেজারটি ডুবে গেলে আট শ্রমিক নিখোঁজ হন।একদিন পর মঙ্গলবার রাতে ডুবুরিরা ওই ড্রেজার থেকে আল আমীন (৩০) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেন। বুধবার সকালে পাওয়া যায় মাহমুদ (২৬), ইমাম (২২) ও জাহিদের (২৭) লাশ। এছাড়া  শাহীন (৩৭), তারেক (২০), জাকারিয়া (২৯) ও আলমের (৩৫) খোঁজ এখনও মেলেনি। তাদের সবার বাড়ি পটুয়াখালীর জৈনকাঠি এলাকায়।
সেখানে উদ্ধারকাজে থাকা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ হারুণ পাশা জানান, ডুবে যাওয়া ড্রেজারটি পানির নিচে উল্টানো অবস্থায় রয়েছে। সেটি সোজা করার চেষ্টা চলছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি কোস্টগার্ড, নৌপুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরাও উদ্ধার কাজে অংশ নিচ্ছেন।
ভারি বর্ষণ আর জলোচ্ছ্বাস সঙ্গী করে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। কয়েক ঘণ্টা তাণ্ডব চালিয়ে সেটি দুর্বল হয়ে পাড়ে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এখন স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। ঝড়ের মধ্যে গাছ ভেঙে পড়ে, দেয়াল ধসে, নৌযান দুর্ঘটনায় কিংবা পানিতে ডুবে দেশের ১৫ জেলায় অন্তত ২৯ জনের মৃত্যুর খবর এ পর্যন্ত এসেছে।
Tag :
আপলোডকারীর তথ্য

1win – Bono de bienvenida y promociones para casino y apuestas 1win

মিরসরাইয়ে আরও তিন লাশ উদ্ধার 

প্রকাশিত : ০২:৩৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২