সংবাদ শিরোনাম :
উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান শিল্পায়নে নতুন মাইলফলক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার  মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, নতুন উচ্চতায় ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা

কুমিল্লায় বাসের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৪

অনলাইন রিপোর্ট॥
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা এলাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা ৪ জন যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কুমিল্লার দেবীদ্বার উপজেলার ছোটনা গ্রামের বাবুল মিয়ার ছেলে সিএনজি অটোরিকশাচালক হাবিবুর রহমান (২৭), চান্দিনার মাধাইয়া এলাকার তন্নী (২০), তার মেয়ে মুনতাহা (২), আরেকজনের পরিচয় জানা যায়নি। তবে একই পরিবারের সদস্য বলে ধারণা করছে পুলিশ।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে দুই নারী নিহত হয়েছেন। ইস্টার্ণ মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি কন্যা শিশু ও সিএনজি চালক মারা গেছে।
প্রত্যক্ষদর্শী বাসযাত্রী জালাল উদ্দিন রিমন বলেন, কুমিল্লামুখী একটি সিএনজি অটোরিকশাকে কাঠেরপুল ডাম্পিং এলাকায় বেপরোয়া গতি সম্পন্ন বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজিঅটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়। আমরা বাস থেকে নেমে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।
কাবিলা ইস্টার্ণ মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল এসিস্ট্যান্ট সোলেমান হোসেন বলেন, আমাদের হাসপাতালে শিশু মুনতাহা ও চালক হাবিবুর রহমান মারা যায়। আহত অপর দুজনকে কুমেকে পাঠানো হয়েছে।
Tag :
আপলোডকারীর তথ্য

উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল

কুমিল্লায় বাসের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৪

প্রকাশিত : ০৪:৩৩:৪১ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২