সংবাদ শিরোনাম :
উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান শিল্পায়নে নতুন মাইলফলক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার  মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, নতুন উচ্চতায় ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা

কাল থেকে বাস চলবে ই-টিকিটে

অনলাইন রিপোর্ট॥
কাল (রবিবার), মিরপুর থেকে রাজধানীর বিভিন্ন রুটে চলাচলকারী সব বাস ই-টিকিটের মাধ্যমে যাত্রী পরিবহন করবে। মিরপুর অঞ্চলের ৩০টি কোম্পানির বাস ই-টিকিটিংয়ের আওতায় আনা হচ্ছে। ‘বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি’ এই সিদ্ধান্ত জানিয়েছেন।
রাজধানীর পরিবাগে শনিবার বেলা ১১টার দিকে ‘গণপরিবহনে ই-টিকিটিং’ চালুর বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্ত জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন- “৩১ জানুয়ারির মধ্যে ঢাকার সব গাড়ি ই-টিকিটিংয়ের আওতায় আসবে। আর ২৮ ফেব্রুয়ারির মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহরে চলাচলকারী মোট ৯৭টি কোম্পানির বাস ই-টিকিটিংয়ের আওতায় নিয়ে আসা হবে। তিনি আরও বলেন- ১৩ নভেম্বর রবিবার থেকে রাজধানীর মিরপুর অঞ্চলের ৩০টি কোম্পানির বাস ই-টিকিটিংয়ের আওতায় আসবে এবং ৩১ জানুয়ারির মধ্যে ঢাকার সব গাড়িতে ই-টিকিটিং চালু করা হবে। সেই সঙ্গে ২৮ ফেব্রুয়ারির মধ্যে ঢাকার ও চট্টগ্রামের শহরতলীর মোট ৯৭টি কোম্পানির বাস ই-টিকিটিংয়ের আওতায় আসবে।”
ই–টিকিটিংয়ের সুবিধা ‍উল্লেখ করে পরিবহন মালিক সমিতির মহাসচিব বলেন, ‘ই-টিকিটিংয়ের আওতায় সবাইকেই আসতে হবে। এখানে কোনো অসম প্রতিযোগিতা থাকবে না। চুক্তিভিত্তিক গাড়ি চলাচল বন্ধ হবে। পরিবহন শ্রমিকরা বেতন সিস্টেমের আওতায় চলে আসবে। এছাড়া সড়কের যত্রতত্র গাড়ি থামানো এবং প্রতিযোগিতা বন্ধে সেন্ট্রাল মনিটরিং সেল গঠন করা হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে তথ্য দেন খন্দকার এনায়েত উল্লাহ।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমল উদ্দিন আহমেদ সবুর, দপ্তর সম্পাদক সামদানী খন্দকারসহ সংগঠনের আরও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag :
আপলোডকারীর তথ্য

উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল

কাল থেকে বাস চলবে ই-টিকিটে

প্রকাশিত : ০২:২২:১২ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২