সংবাদ শিরোনাম :
উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান শিল্পায়নে নতুন মাইলফলক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার  মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, নতুন উচ্চতায় ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

অনলাইন রিপোর্ট॥
প্রযুক্তির নতুন নতুন আবির্ভাবে দেশ এগিয়ে যাচ্ছে, কাজেই প্রযুক্তিকে ব্যবহার করতে হবে’ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের প্রতিধ্বনি শুনছি আমরা। কাজেই চতুর্থ শিল্প বিপ্লবের সাথে উপযুক্ত দক্ষ মানবসম্পদ আমাদের গড়ে তুলতে হবে।’
আজ ( রবিবার ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘মেইড ইন বাংলাদেশ উইক-২০২২’ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
তিনি বলেন, ‘আমরা পদক্ষেপ নিয়েছি, নতুন নতুন উদ্যোক্তাও সৃষ্টি করছি। কাজেই এই চতুর্থ শিল্প বিপ্লব আমাদের অর্থনীতি ও কর্মসংস্থান নিয়ে যে প্রভাবটা ফেলবে তা আমাদের ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নিয়ে কাজ করতে হবে। বিদেশি বিনিয়োগকে স্বাগত জানানোর জন্য আমি দেশের ব্যবসায়ীদেরকেও আহ্বান করবো যে আপনারাও বিদেশি পার্টনার খুঁজে নেন। আপনারা তাদের প্রযুক্তির জ্ঞান আমাদের শিল্পখাতে ব্যবহার করতে পারেন।’
‘আমাদের দেশেরও চমৎকার একটা পরিবেশ বিনিয়োগের জন্য বিদ্যমান রয়েছে’ উল্লেখ করে সেই সুযোগটা গ্রহণ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের আমাদের যোগাযোগ ব্যবস্থায় ট্রান্স এশিয়ান রেলওয়ে, ট্রান্স এশিয়ান হাইওয়ের সাথে আমরা যুক্ত হচ্ছি। তাছাড়া আমরা ওটারওয়েজ, এয়ারওয়েজ, রেলসহ সবকিছুতেই আমরা উন্নয়ন করে যাচ্ছি।’
শেখ হাসিনা বলেন, ‘বর্তমানে আমরা নই শুধু, সারা বিশ্বের মানুষ কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে করোনার ভয়াবহতায় সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা, মূল্যস্থীতি, তার ওপর আজকে শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এর ফলে শুধু বাংলাদেশ নয় বিশ্বের উন্নত দেশগুলোও আজকে অর্থনৈতিকভাবে হিমশিম খাচ্ছে এবং নানা অসুবিধা আমাদের মোকাবেলা করতে হচ্ছে। কাজেই যুদ্ধ বন্ধ হোক সেটা আমরা চাই।’
Tag :
আপলোডকারীর তথ্য

উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০২:২৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২